রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

হানিমুন থেকে সোজা শাহরুখের বাহুডোরে নয়নতারা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ২০১ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম চর্চিত নাম নয়নতারা। খুব শীঘ্রই বলিউডে পদার্পন ঘটবে এই সুন্দরীর। সৌজন্য শাহরুখ খানের আসন্ন ছবি ‘জওয়ান’। পরিচালক অ্যাটলির এই ছবিতে কিং খানের নায়িকা তিনি। চলতি মাসেই বিয়ের পর্ব সেরেছেন নয়নতারা। হানিমুন থেকে ফিরে ফের কাজের জগতে অভিনেত্রী। মুম্বাইয়ে জোর কদমে চলছে ‘জওয়ান’-এর শ্যুটিং। আর মধুচন্দ্রিমা থেকে ফিরে সোজা শাহরুখের ছবির সেটে হাজির নায়িকা। সূত্রের খবর, শাহরুখ-সহ গোটা ইউনিট ‘জওয়ান’-এর লিডিং লেডি’কে সেটে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। আগামী কয়েক সপ্তাহ মায়ানগরীতেই শ্যুটিং সারবেন শাহরুখ। খবর হিন্দুস্তান টাইমসের।

জানা যাচ্ছে, জওয়ান ছবিতে ডবল রোলে থাকছেন শাহরুখ। একইসঙ্গে বাবা ও ছেলের ভূমিকায় দেখা যাবে তাকে। চলতি মাসের গোড়ার দিকেই আনুষ্ঠানিকভাবে এই ছবির ঘোষণা সেরেছেন বাদশা। আগামী বছরের ২রা জুন মুক্তি পাবে ‘জওয়ান’। এই ছবিতে থাকছেন সান্যা মালহোত্রা, প্রিয়া মাণি, সুনীল গ্রোভার এবং যোগী বাবুর মতো তারকারা।

সম্প্রতি পরিচালক ভিগনেশের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন নয়নতারা। সেই বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন শাহরুখ খানও। নায়িকার বিয়ের ছবির হাইলাইট ছিল বাদশাহি উপস্থিতি।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102