রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

করোনা বাড়ছে ১১০ দেশে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্ক বার্তা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ২২০ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: করোনা সংক্রমণ সাময়িক ভাবে স্থিতি হলেও অতিমারি-বিদায় এখনও দূরে। বরং তা ক্রমেই নতুন করে মাথাচাড়া দিচ্ছে বিশ্বের শতাধিক দেশে।

এই পরিস্থিতির কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বলছে, কোভিড ১৯ অতিমারি ক্রমাগত নিজেকে বদলে ফেলছে এবং তা মোটেও শেষ হয়ে যায়নি।

হু জানিয়েছে, বিশ্বের ১১০টি দেশে করোনা সংক্রমণ বাড়ছে। হু-র ডিরেক্টর জেনারেল টেড্রস অ্যাডানম গেব্রেয়েসুস বলছেন, ‘‘অতিমারি প্রতিনিয়ত নিজের চরিত্র বদলে ফেলছে এবং তা মোটেও অতিমারি শেষ হওয়ার লক্ষণ নয়।

করোনাভাইরাসকে চিহ্নিত করার ক্ষেত্রে আমাদের প্রযুক্তি চ্যালেঞ্জের মুখে পড়ছে। এর অর্থ হল, ওমিক্রনকে চিহ্নিত করা ক্রমশ আরও কঠিন হয়ে পড়ছে। ফলত, ভবিষ্যতের রূপের পূর্বাভাস দেওয়াও কঠিনতর হয়ে পড়ছে।

টেড্রস জানিয়েছেন, বিএ৪ ও বিএ৫ রূপের কোভিড ১৯-এর সংক্রমণ ক্রমশ বাড়ছে বিশ্বের অন্তত ১১০টি দেশে। এর ফলে গোটা বিশ্বে সংক্রমণ বেড়ে গিয়েছে ২০ শতাংশ। হু-এর নির্ধারিত ৬টি অঞ্চলের মধ্যে তিনটিতেই মৃত্যুর সংখ্যাও বাড়ছে। যদিও তাকে গোটা বিশ্বের নিরিখে নগণ্য বলেই মনে করা হচ্ছে।

অতিমারির বাড়বাড়ন্ত রুখতে দাওয়াইও বাতলে দিয়েছে হু। বিশ্বের সমস্ত দেশের উদ্দেশে ঘেব্রেয়েসুসের বার্তা, অন্তত ৭০ শতাংশ জনসংখ্যার টিকাকরণ শেষ করে ফেলতে হবে। এক মাত্র তা হলেই অতিমারির থাবা এড়ানো সম্ভব। সুত্র : আনন্দবাজার পত্রিকা।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102