সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

তেঁতুলিয়ায় নারীদের স্বাবলম্বী করার লক্ষে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৩৭৭ এই পর্যন্ত দেখেছেন

তেঁতুলিয়া সংবাদদাতাঃ তেঁতুলিয়ায় নারীদের স্বাবলম্বী ও জীবিকায়নের লক্ষ্যে তিনদিনের শাক সবজি ফলানোর আয়বর্ধক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলার বিকেলে উপজেলার বিআরডিবি হলরুমে পল্লী জীবিকায়ন প্রকল্প-৩য় পর্যায়ের ৩দিন ব্যাপি শাক-সবজির উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান সভায় পল্লী জীবিকায়ন প্রকল্পের কর্মকর্তা মানসী সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবির উপ-প্রকল্প পরিচালক গোপাল চন্দ্র সাহা, জেলা বিআরডিবির পরিচালক আশরাফুল আলম। প্রশিক্ষক হিসেবে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা তামান্না ফেরদৌস প্রমুখ।

তিনদিন ব্যাপি এ প্রশিক্ষনে প্রান্তিক জনগোষ্ঠীর ৪০ জন নারী অংশ নেন। প্রশিক্ষন পেয়ে এসব প্রান্তিক নারীরা জানান, শাক-সবজির উপর ট্রেনিং করে অনেক কিছু জানতে পেরেছি। বাড়িতে গিয়ে ফেলে রাখা পতিত জায়গায় শাক-সবজি আবাদ করবো। এ সময় এসব নারীদের হাতে প্রশিক্ষনের ভাতা প্রদান করা হয়।

উল্লেখ, কৃষি ও অকৃষি ক্ষেত্রে টেকসই কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সরকারের দারিদ্র্য বিমোচন প্রচেষ্টায় সহায়তা দানের লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্তৃক দেশের ৫টি বিভাগের ২৩টি জেলার ১৫২টি উপজেলায় “পল্লী জীবিকায়ন প্রকল্প-৩য় পর্যায়” গ্রহণ করা হয়। প্রকল্পটির মেয়াদ শেষে জুলাই/২০১৮ হতে জুন/২০২১ পর্যন্ত নিজস্ব অর্থায়নে পুণরায় কর্মসূচি আকারে পরিচালিত হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102