সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

সুপ্রিম কোর্টের ১২ বিচারপতি করোনা আক্রান্ত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ২৪৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতি করোনায় আক্রান্ত হয়েছেন। আজ সোমবার আপিল বিভাগে বিচারকাজ পরিচালনার সময় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ তথ্য জানান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাষ্ট্রীয় আমন্ত্রণে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার জন্য করোনা পরীক্ষা করালে অনেক বিচারপতির করোনা পজিটিভ রিপোর্ট আসে।

আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম, হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিক আল জলিল বিচারপতি মো. ইকবাল কবীরসহ ১২ জন বিচারপতি করোনায় আক্রান্ত হয়েছেন।

প্রধান বিচারপতি বলেন, ১২ জন বিচারপতি করোনা আক্রান্ত হওয়ায় কোর্ট পরিচালনা কষ্টকর হয়ে যাচ্ছে।এক্ষেত্রে আইনজীবীদের সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিস্থিতি খারাপ হলে তো মনে হয় আবার ভার্চুয়াল আদালত পরিচালনা করতে হবে।

এসময় অ্যাটর্নি জেনারেল এ.এম আমিন উদ্দিন প্রধান বিচারপতিকে বলেন, আদালত পরিচালনায় সব ধরনের সহযোগিতা করবো।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102