সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

বন্যার্তদের মাঝে মৌলভীবাজার পুলিশ সুপারের ত্রাণ সামগ্রী বিতরণ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ২৩৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: সাম্প্রতিক বন্যায় বিপর্যস্ত বড়লেখা উপজেলার বিভিন্ন বন্যা দুর্গত এলাকায় মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার দুপুরে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর নেতৃত্বে বড়লেখা উপজেলার ৯ নং সুজানগর ইউনিয়নের ভোলারকান্দি ও ৭ নং তালিমপুর ইউনিয়নের হাল্লা ও ইসলামপুরের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বন্যায় ক্ষতিগ্রস্থ প্রায় ৭০০ পানিবন্দি অসহায় মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

বন্যা মোকাবেলা ও প্রাকৃতিক দূর্যোগ কালীন আইনশৃঙ্খলা রাক্ষায় আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে জেলা পুলিশ মৌলভীবাজার। বন্যার্ত মানুষেকে সহায়তা, দ্রুত উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালানোর জন্য “বন্যা মনিটরিং সেল” গঠন করা হয়েছে এবং প্রতিটি থানায় গঠন করা হয়েছে “কুইক রেসপন্স টিম”।

ইতোমধ্যে বন্যা দুর্গত এলাকার আশ্রয় কেন্দ্রগুলোতে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে ৪,৫০০ প্যাকেট ত্রান সামগ্রী, ৭,৯০০ প্যাকেট শুকনো খাবার, পানি বিশুদ্ধকরন ট্যাবলেট, খাবার স্যালাইন, প্রয়োজনীয় ওষুধ সামগ্রী ও বিভিন্ন সময়ে ১০ হাজার বন্যা দুর্গত মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

বড়লেখা উপজেলায় ত্রাণ সামগ্রী বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন এন্ড ফাইন্যান্স) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায়,অতিরিক্ত পুলিশ সুপার ( কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর ও বড়লেখা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102