রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

ইসরায়েলি সেনার গুলিতে নিহত হন সাংবাদিক শিরিন: জাতিসংঘ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ২৩৯ এই পর্যন্ত দেখেছেন

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্রঃ জাতিসংঘের অনুসন্ধানে জানা যায় আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ ইসরায়েলি সেনাদের গুলিতেই নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুন) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার অফিসের মুখপাত্র রাভিনা শামদাসানি এ কথা বলেন।

তিনি বলেন, সাংবাদিক শিরিনকে হত্যা এবং তার সহকর্মী আলী সামৌদিকে আহত করা গুলি ইসরায়েলি সেনাদের কাছ থেকে এসেছে। সশস্ত্র ফিলিস্তিনিরাদের গুলিতে তার মৃত্যু হয়নি।

উল্লেখ্য, গত ১১ মে দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে অভিযান চালায় ইসরায়েলি সেনারা। সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে ছিলেন শিরিন আবু আকলেহ। ওই সময় একটি গুলি সরাসরি তার মাথায় লাগে। এ সময় তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থলে থাকা অন্য সাংবাদিকেরা জানান, ইসরায়েলের এক সেনা শিরিনের মাথায় গুলি করলে তার মৃত্যু হয়। তবে ইসরাইলের সেনারা তখন বলেছিলো, জেনিন অভিযানের সময়ে সশস্ত্র ফিলিস্তিনিরা নির্বিচারে গুলি চালাচ্ছিলো, তাদের গুলিতেই হয়তো শিরিনের মৃত্যু হয়।

নিজেদের রায় দিতে নিজস্ব মানবাধিকার পর্যবেক্ষণ পদ্ধতির পাশাপাশি ছবি, ভিডিও ও অডিওসামগ্রী পরীক্ষা করে দেখেছে জাতিসংঘের অধিকার কার্যালয়। এ ছাড়া সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন, বিশেষজ্ঞদের পরামর্শ, দাপ্তরিক যোগাযোগ পর্যালোচনা এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছে সংস্থাটি। সূত্র : আলজাজিরা

ইউকেবিডিটিভি/ যুক্তরাষ্ট্র / এইচআইকে

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102