সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

পদ্মা সেতু এলাকায় যেভাবে ৭ ঘণ্টা কাটাবেন প্রধানমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ২৪৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: স্বপ্নের পদ্মা সেতুতে যান চলাচলের জন্য খুলে দেয়া হচ্ছে শনিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই সেতুর উদ্ধোধন করবেন। সকাল ১০টায় মাওয়া প্রান্তে উপস্থিত হয়ে সেতুর ফলক উন্মোচন করবেন তিনি।

এরপর সেতুর ওপর দিয়ে জাজিরা প্রান্তে যাবে তার গাড়ি বহর। সেখানেও ফলক উন্মোচন করবেন। পরে মাদারীপুরের শিবচর উপজেলায় কাঁঠাল বাড়িতে অনুষ্ঠিত আওয়ামী লীগের জনসভায় অংশ নেবেন তিনি। সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কিভাবে পদ্মা সেতু এলাকায় সময় পাড় করবেন প্রধানমন্ত্রী। তা জানিয়ে দিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

প্রেস উইং সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৯ টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টার যোগে মাওয়া প্রান্তে রওনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টায় পৌঁছাবেন তিনি। ওই সময় পদ্মা সেতুর উদ্ধোধনী অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

বেলা ১১টায় পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে স্মারক ডাক টিকেট, স্যূভেনির শিট, খাম ও সিলমোহর প্রকাশ করবেন তিনি। বেলা ১১টা ১০ মিনিটে টোল প্লাজার উদ্দেশ্যে যাত্রা করবেন। ১১টা ১২ মিনিটে টোল দেবেন।

১১টা ১৫ মিনিটে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচন করবেন। এরপর মোনাজাতে অংশ নেবেন। ১১টা ২৩ মিনিটে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের ম্যূরাল চত্তর থেকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের উদ্দেশ্যে সড়কপথে যাত্রা করবেন।

বেলা ১১টা ৪৫ মিনিটে জাজিরা প্রান্তে উপস্থিত হবেন। সেখানে পদ্মা সেতুর উদ্বোধনী ফলক ও ম্যুরাল-২ উন্মোচন করবেন। এরপর মোনাজাতে অংশ নেবেন। ১১ টা ৫০ মিনিটে জাজিরা প্রান্ত থেকে মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ীর উদ্দেশ্যে সড়কপথে যাত্রা করবেন।

বেলা ১২টায় কাঁঠালবাড়ীতে উপস্থিত হবেন এবং আওয়ামী লীগ আয়োজিত জনসভায় অংশ নেবেন। জনসভা শেষে ২টা ৩৫ মিনিটে শরীয়তপুরের জাজিরা প্রান্তের সার্ভিস এরিয়া-২ এর উদ্দেশ্যে সড়কপথে যাত্রা করবেন। ২টা ৪৫ মিনিটে তিনি সেখানে পৌঁছাবেন। বিকেল ৫টায় জাজিরা থেকে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102