রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪

বানভাসী মানুষের পাশে চিত্রনায়িকা মাহি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ২৬৫ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: সুনামগঞ্জ ও সিলেটে শত শত বাড়িঘর, হাটবাজার, স্কুল, মসজিদ, মন্দির এখনো পানিতে ভাসছে। খাবার ও বিশুদ্ধ পানির অভাবে আর্তনাদ করছেন দুর্গত এলাকার বাসিন্দারা।

এক সপ্তাহের বেশি সময় ধরে চুলা জ্বলছে না বানভাসিদের। ধীরে ধীরে আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফেরার অপেক্ষায় অনেকেই।

এমন পরিস্থিতিতে স্বামী রাকিব সরকারকে সঙ্গে নিয়ে বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছেন ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। সিলেটে পাঁচ হাজার মানুষকে ত্রাণ দেবেন তিনি।

এ বিষয়ে মাহির স্বামী রাকিব সরকার গণমাধ্যমকে বলেন, আমাদের ক্ষুদ্র আয়োজনে বানভাসিদের জন্য শুকনো খাবার নিয়ে যাচ্ছি সুনামগঞ্জে। জেলার যেসব গ্রামে এখনো ত্রাণ পৌঁছায়নি, সেসব স্থানে নিজ হাতে ত্রাণ দেওয়ার পরিকল্পনা করেছি। মানুষ এখানে সত্যি অনেক কষ্ট করছে। সবাইকে নিজ নিজ জায়গা থেকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি।

বন্যাদুর্গতদের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি ও স্বামী রাকিব সরকার। ছবি: সংগৃহীত

মাহির আগে বুধবার ত্রাণ নিয়ে সিলেটে ছুটে গেছেন রিয়াজ-নিপুণ ও সাইমন, জেসমিনরা। তারা গৌয়াইনঘাট, লক্ষ্মীনগর, মেওয়ার কান্তি এলাকায় ২৫০০ পরিবারের হাতে ত্রাণ ও নগদ টাকা তুলে দিয়েছেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102