রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪

টোল দিয়ে প্রথমবারের মতো পদ্মা পার হলো গাড়ি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ২৩৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: টোল দিয়ে বেশ কয়েকটি গাড়ি পদ্মা সেতু পার হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পরীক্ষামূলকভাবে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কয়েকটি গাড়ি পার হয়।

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাওয়া প্রান্তের টোলপ্লাজায় টোল দিয়ে সেতু প্রকল্পের গাড়িগুলো পদ্মা সেতু পার হয়।

এ বিষয়ে পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ আব্দুল কাদের বলেন, প্রকল্পের গাড়ি নিয়ে প্রথমবারের মতো টোল দিয়ে পদ্মা সেতু পার হয়েছি আমরা।

১ হাজার ২০০ টাকা টোল দিয়ে প্রকল্পের প্রথম গাড়িটি পার হয়। টোল ব্যবস্থাপনা ঠিক আছে কিনা পরীক্ষার জন্য এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাচাই-বাছাই করে দেখেছি সব কিছু ঠিক আছে।

এর আগে ১৪ জুন সন্ধ্যায় মাওয়া ও জাজিরা প্রান্তে সব ল্যাম্পপোস্টে একসঙ্গে বাতি প্রজ্বালন করা হয় সরাসরি বিদ্যুৎ সংযোগের মাধ্যমে। পরীক্ষামূলকভাবে সড়ক বাতিগুলো জ্বালানো হয়। সব কাজ ইতোমধ্যে সফল হয়েছে বলে জানিয়েছেন সেতু কর্তৃপক্ষ।

আগামী ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে স্বপ্নের এই সেতুটি। পর দিন ২৬ জুন থেকে চলবে সব যানবাহন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102