রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি, বিজেপির মুখপাত্র নূপুর ‘বহিষ্কার’

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৬ জুন, ২০২২
  • ২৭৫ এই পর্যন্ত দেখেছেন
বিজিপির মুখপাত্র নূপুর শর্মা। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নূপুর শর্মার পদ স্থগিত এবং তার সহকর্মী নভীন কুমারকে বহিষ্কার করা হয়েছে। গত সপ্তাহে হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে নভীন কুমার ও নূপুর শর্মার অশালীন মন্তব্য করে ধর্মীয় সহিংসতা উস্কিয়ে দেন বলে অভিযোগ ওঠে। এরপরই তাদের বিরুদ্ধে এ পদক্ষেপ নিল বিজেপি। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, এক বিবৃতিতে নুপুর শর্মা ও নভীন কুমারকে বহিষ্কারের কথা জানিয়েছে বিজেপি। বিবৃতিতে বিজেপি বলেছে, যে কোনো ধর্মীয় ব্যক্তির অবমাননা তীব্র নিন্দার। ভারতের কয়েক হাজার বছরের ইতিহাস হলো, এখানে সব ধর্ম প্রস্ফুটিত ও বিকশিত হয়।  । ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সব ধর্মীয় ব্যক্তিত্বকে সম্মানের চোখে দেখে। যে কোনো ধর্মের ধর্মীয় ব্যক্তিদের নিয়ে কটূক্তি করাকে বিজেপি তীব্র নিন্দা জানায়।  

বিজেপি আরও বলেছে, যদি কেউ কারও ধর্মীয় অনুভূতি নিয়ে অপমানসূচক কথা বলে সেটি বিজেপি কোনভাবেই সমর্থন করে না। বরং তাদের বিরুদ্ধে দলটি। বিজেপি এ ধরনের মানুষ বা তাদের দর্শনকে প্রচার করে না।ভারতীয় সংবিধান প্রত্যেক নাগরিককে তাদের নিজস্ব ধর্ম পালন করার অধিকার দিয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102