সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

সংস্কার করা সংসদ সদস্য ভবনগুলো আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন: স্পিকার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৪ জুন, ২০২২
  • ১৯৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সংস্কারকৃত সংসদ সদস্য ভবনগুলো আধুনিক সুযোগ সুবিধাসম্পন্ন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সংসদ সদস্যদের জন্য সুন্দর পরিবেশ ও সুযোগ সুবিধাসম্পন্ন আবাসস্থল নিশ্চিতকরণে আমরা সচেষ্ট রয়েছি এবং প্রধানমন্ত্রী এসকল উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নের প্রতি খুবই যত্নবান।

তিনি আজ মানিক মিয়া এভিনিউতে সংস্কারকৃত ৪নং সদস্য ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

স্পিকার সংস্কারকৃত ৪নং সদস্য ভবনের শুভ উদ্বোধন করেন এবং সংস্কারকৃত ভবনটি পরিদর্শন করেন।  তিনি সাগুফতা ইয়াসমিন এমিলি এমপিকে প্রতীকী চাবি হস্তান্তর করেন। এর আগে  তিনি সংস্কারকৃত ৪নং সদস্য ভবন প্রাঙ্গনে  মীনা বাজারও উদ্বোধন করেন।

 সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বক্তব্য রাখেন। আরো বক্তব্য রাখেন উম্মে কুলসুম স্মৃতি এমপি, কাজী নাবিল আহমেদ এমপি, শওকত হাসানুর রহমান রিমন এমপি। এছাড়াও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এর সচিব মোঃ শহীদ উল্লা খন্দকারও অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন। 

জাতীয় সংসদের উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়নে যথাযথ তত্ত্বাবধানের জন্য স্পিকার  চিফ হুইপ এবং হুইপ ইকবালুর রহিমকে ধন্যবাদ প্রদান করেন। এছাড়াও তিনি গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী, গৃহায়ণ ও গণপূর্ত সচিব, সংসদ সচিবসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। সদস্য ভবন প্রাঙ্গনে মীনা বাজার স্থাপনে সকল ধরণের সহযোগিতার জন্য কাজী নাবিল আহমেদকেও তিনি ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে হুইপ ইকবালুর রহিম, পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সাধারণ সম্পাদক এ বি তাজুল ইসলাম এমপি, নাহিদ ইজাহার খান এমপি, বেগম আদিবা আনজুম মিতা এমপিসহ সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।  

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102