সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

মরহুম আবদুল গাফফার চৌধুরীর মরদেহ ঢাকা পৌঁছবে শনিবার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৫ মে, ২০২২
  • ৩৫৬ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য  অফিস: মহান একুশের অমর সংগীতের রচয়িতা মরহুম আবদুল গাফফার চৌধুরীর মরদেহ সম্পূর্ণ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে (ফ্লাইট নম্বর বিজি ২০২) আগামি শনিবার (২৮ মে) ঢাকা পৌঁছবে। 

এ সম্পর্কে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ হাইকমিশন, লন্ডন মহান একুশের অমর সংগীতের রচয়িতা মরহুম আবদুল গাফফার চৌধুরীর মরদেহ সম্পূর্ণ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাংলাদেশে প্রেরণের  সার্বিক প্রক্রিয়া সম্পন্ন করেছে। আমরা আশা করছি, সব ঠিক থাকলে ২৭ মে শুক্রবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লন্ডনের হিথ্রো এয়াপোর্ট থেকে রওয়ানা দিয়ে মরহুমের মরদেহ নিয়ে ২৮ মে শনিবার বাংলাদেশ সময় দুপুরে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে।একই ফ্লাইটে মরহুম আবদুল গাফফার চৌধুরীর পরিবারের সদস্যদেরও ঢাকায় প্রেরণের ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সার্বিক সহযোগিতায় ১৯৭৪ সালে আবদুল গাফফার চৌধুরী তাঁর স্ত্রীর চিকিৎসার জন্যে লন্ডনে আসেন। আজ প্রায় পাঁচ দশক পর বঙ্গবন্ধু-কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবদুল গাফফার চৌধুরীর শেষ ইচ্ছা অনুযায়ী তাঁর প্রিয় স্বদেশ ভূমিতে, তাঁর প্রিয় স্ত্রীর কবরের পাশে তাঁকে দাফনের ব্যবস্থা করেছেন।

জনাব আবদুল গাফফার চৌধুরী বিগত ১৯ মে ২০২২ বৃহস্পতিবার আমাদের ছেড়ে চলে গেছেন। সেদিন থেকেই বাংলাদেশ হাইকমিশন, লন্ডন সার্বক্ষণিকভাবে মরহুমের পরিবারের পাশে রয়েছে। গত ২০ মে শুক্রবার পূর্ব লন্ডনের ব্রিকলেইন মসজিদে জনাব আবদুল গাফফার চৌধুরীর প্রথম নামাজে জানাজার পর পূর্ব লন্ডনের ঐতিহাসিক শহীদ আলতাব আলী পার্কের শহীদ মিনারে রাষ্ট্রীয় মর্যাদায় ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সদস্যসহ সর্বস্তরের মানুষ তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। গত ২৩ মে সোমবার বাংলাদেশ হাই কমিশন, লন্ডন মরহুমের স্মরণে পূর্ব লন্ডনে এক মিলাদ মাহফিল ও শোকসভায় আয়োজন করে যেখানে ওই সময় যুক্তরাজ্যে সফররত শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জনাব আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুর পর থেকে অদ্যাবধি বিভিন্ন ক্ষেত্রে বার্ণেট হাসপাতাল কর্তৃপক্ষ, ব্রিকলেইন মসজিদ কর্তৃপক্ষ, ব্রিকলেইন ফিউনারেল সার্ভিস ও শহীদ আলতাব আলী পার্ক কর্তৃপক্ষসহ ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের মানুষের কাছ থেকে বাংলাদেশ হাই কমিশন অসামান্য সহযোগিতা পেয়েছি। এজন্য বাংলাদেশ হাই কমিশন, লন্ডনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।

ইউকেবিডিটিভি/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102