রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪

লিটন-মুশফিকের সেঞ্চুরি, আধিপত্য করছে বাংলাদেশ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৩ মে, ২০২২
  • ২২১ এই পর্যন্ত দেখেছেন
শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টে হাফসেঞ্চুরি করে উচ্ছ্বাস প্রকাশ করেন মুশফিকুর রহিম ও লিটন দাস

স্পোর্টস  ডেস্ক: মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সোমবার (২৩ মে) শ্রীলঙ্কার পেস বোলারদের সামনে কোমর সোজা করে দাঁড়াতে পারেননি তামিম, সাকিব ও জয়। ৬.৫ ওভারে দলীয় ২৪ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর ছন্দে থাকা লিটন দাসকে নিয়ে প্রতিরোধ গড়েন মুশফিকুর রহিম। প্রথম ঘণ্টার বিপর্যয় সামলে দ্বিতীয় ঘণ্টায় ভালো শুরু করেন তারা দুজন। দেখে শুনে বেশ ঠাণ্ডা মাথায় ব্যাট চালিয়ে রানের চাকা সচল রাখেন লিটন-মুশফিক। সেই সঙ্গে বিপর্যয় সামলে টেস্ট ক্যারিয়ারে ১৩তম হাফ সেঞ্চুরি তুলে নেন লিটন। তার সঙ্গী মুশফিকও টেস্ট ক্যারিয়ারে ২৬তম হাফসেঞ্চুরি করেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত লিটন ১০৬ বলে ৬৩ রান এবং ১১৭ বলে ৫৩ রান করেন মুশফিক।

সোমবার মিরপুরে টস জিতে আগে ব্যাট হাতে শুরুটা ভালো করতে পারেনি টাইগাররা। ৬.৫ ওভারে দলীয় ২৪ রান তুলতেই ৫ উইকেট খুঁইয়ে চাপে পড়ে টাইগাররা। দলের বিপর্যয়ে হাল ধরতে পারলেন না সাকিব আল হাসান। তিনি রিভিউ নিয়ে বাঁচতে চেয়েছিলেন। কিন্তু কোনো লাভ হয়নি। শূন্য রানে আউট হন সাকিব। এমনকি নাজমুল হোসেন শান্তও শ্রীলঙ্কাকে উইকেট উপহার দিয়েছেন। পেসার রাজিথার ভেতরে ঢোকানো বলে বোল্ড আউট হন শান্ত। তিনি ২১ বলে ৮ রান করেন করেন।

এর আগে লঙ্কান পেসার কাশুন রাজিথার দ্বিতীয় বলে বোল্ড ডানহাতি ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়। এরপর দলীয় ৬ রানে আউট হন তামিম ইকবাল। তিনি রানের খাতা খোলার আগেই আউট হন। এমনকি মুমিনুলও বিপদে দলের হাল ধরতে পারেনি। তিনি ৯ বলে ৯ রান করে আউট হন। মিরপুর টেস্টে মুমিনুল ক্রিজে এসে প্রথম বলেই পেয়েছিলেন বাউন্ডারি। পরের ওভারে আরেকটি চোখ ধাঁধানো কভার ড্রাইভ। রান খরায় থাকা মুমিনুল ছন্দে ফেরার আভাস দিচ্ছিলেন। কিন্তু উইকেট কামড়ে লড়াই করতে পারেননি টাইগার টেস্ট অধিনায়ক। পেসার আশিথা ফার্নান্দোর বল খেলা, না খেলা নিয়ে দ্বিধায় ব্যাট চালান মুমিনুল। ক্যাচ দিয়ে ফিরেন সাজঘরে।

এখন পর্যন্ত ২৩টি টেস্ট ম্যাচ খেলা হয়েছে। তাতে প্রতিপক্ষ দল জিতেছে ১৩ বার, বাংলাদেশ জিতেছে ছয়বার, ড্র হয়েছে তিনবার আর একটি ম্যাচ বাতিল হয়েছে। সবশেষ ড্র হয়েছে ২০১৫ সালে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। তবে এই মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি বাংলাদেশ। এবার ঢাকা টেস্টে লাল-সবুজের প্রতিনিধিরা কেমন খেলবে তা সময় বলে দেবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102