সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

অস্ট্রেলিয়ার অ্যান্থনি নরম্যান আলবানিজকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২২ মে, ২০২২
  • ১৮৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ  রিপোর্টার: অস্ট্রেলিয়ায় সরকার গঠন করতে যাওয়া লেবার পার্টির নেতা অ্যান্থনি নরম্যান আলবানিজকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার এক শুভেচ্ছা বার্তায় শেখ হাসিনা বলেছেন, অস্ট্রেলিয়ার নির্বাচনে লেবার পার্টির বিজয়ে দলের নেতা অ্যান্থনি নরম্যান আলবানিজকে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই।

তিনি বলেন, নির্বাচন অ্যান্থনি নরম্যান আলবানিজ নেতৃত্বাধীন লেবার পার্টির এই জয়ে ‘জনগণের আস্থারই প্রতিফলন’ ঘটেছে, যাতে তার নেতৃত্বে অস্ট্রেলিয়া শান্তি, সমৃদ্ধি এবং আরও অন্তর্ভুক্তিমূলক সমাজের দিকে এগিয়ে যেতে পারে।

শেখ হাসিনা বলেন, আমাদের সম্পর্ক আরও গভীর হয়েছে এবং বাণিজ্য, অর্থনীতি, সংস্কৃতি ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সময়ের সাথে সাথে তা আরও মজবুত হয়েছে। পরিবেশবান্ধব জ্বালানি, সমুদ্র নিরাপত্তা, সমুদ্র ব্যবস্থাপনা এবং সামুদ্রিক অর্থনীতিতে আমাদের সহযোগিতা বৃদ্ধির অপার সম্ভাবনা আছে।

বাংলাদেশর স্বাধীনতার পক্ষে অস্ট্রেলিয়ার সমর্থন এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে দেশটির উদার সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, বাংলাদেশ ও অস্ট্রেলিয়া বন্ধুত্বের ৫০ বছর উৎযাপন করছে এবং পারস্পরিক সহযোগিতা ও নির্ভরতার নতুন নতুন ক্ষেত্র খুঁজে বের করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, যাতে এই সম্পর্ককে অংশীদারিত্বের দিকে এগিয়ে নেয়া যায়।

১৯৭৫ সালে অস্ট্রেলিয়ার প্রথম প্রধানমন্ত্রী হিসাবে গফ হুইটলামের বাংলাদেশ সফরের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, আমি আন্তরিকভাবে আশা করছি, ১৯৭৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী গফ হুইটলামের পর দ্বিতীয় অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী হিসাবে আপনি সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করবেন। এ ধরনের উচ্চ পর্যায়ের যোগাযোগ আমাদের বন্ধুত্বের বিদ্যমান বন্ধনকে আরও দৃঢ় করবে এবং দ্বিপক্ষীয় স্বার্থ এবং সমসাময়িক আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যাগুলোর বিষয়ে একটি সমন্বিত বোঝাপড়া তৈরি করতে সাহায্য করবে।

নয় বছর পর আবারও অস্ট্রেলিয়ায় সরকার গঠন করতে যাচ্ছে লেবার পার্টি। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার আগেই শনিবার প্রধানমন্ত্রী স্কট মরিসন পরাজয় মেনে নিয়ে প্রতিদ্বন্দ্বী আলবানিজকে অভিনন্দন জানিয়েছেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102