সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

সৌরভ গাঙ্গুলী বলে দিলেন ‘ডিম আগে না মুরগি আগে’

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ৩২০ এই পর্যন্ত দেখেছেন
দাদাগিরির পুরনো এপিসোড ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বিনোদন  ডেস্ক: দাদাগিরির পুরনো এপিসোড ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে অনুষ্ঠানের সঞ্চালক সৌরভ গাঙ্গুলী বলে দিলেন ‘ডিম আগে না মুরগি আগে এর সঠিক জবাব কী হবে।

কেউ না কেউ নিশ্চয়ই আপনাকে এর আগে প্রশ্ন করেছে ‘ডিম আগে না মুরগি আগে’! আর আপনি কিছুতেই ভেবে বের করতে পারেননি এই ধাঁধার সঠিক জবাব কী হবে। কারণ মুরগি না এলে ডিম কোথা থেকে আসবে, আর ডিম না থাকলে মুরগিই বা কোথা থেকে আসবে। তবে সঠিক উত্তর কী হবে এবার তা বাতলে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ‘দাদাগিরি’র মঞ্চে।

সম্প্রতি দাদাগিরির একটা পুরনো এপিসোড ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায় সেটে হাজির বিশ্বনাথ বসু, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, সুদীপা চক্রবর্তী। আর বিশ্বনাথকেই সৌরভ প্রশ্ন করেন— ডিম আগে না মুরগি? সেই জবাব দিতে পারেননি বিশ্বনাথ। তিনি ভেবেছিলেন প্রশ্নের আগে যেহেতু মুরগির আগে ডিম লেখা আছে, সেটিই হবে সঠিক জবাব। 

কিন্তু সৌরভ বুঝিয়ে দেন, সঠিক উত্তর ‘ডিম’। কারণ  প্রশ্নে কোথাও বলা হয়নি মুরগির ডিমের কথাই বলা হচ্ছে। আর আমাদের ইতিহাস বলে, প্রথম ডাইনোসরের ডিম পাওয়া গিয়েছিল। আর ওটাই ছিল পৃথিবীর প্রথম প্রাণী। তাই উত্তরটা ‘ডিম’ই হবে। 

প্রসঙ্গত ইংল্যান্ডের শেফিল্ড ও ওয়্যারউইক বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষক দীর্ঘদিন ধরেই এ বিষয়টি নিয়ে গবেষণা করছিলেন। তারা বলেছেন, মুরগির ডিমের খোলায় এক বিশেষ ধরনের প্রোটিন থাকে। এই প্রোটিনটির নাম Ovocleidin, এটি ছাড়া ডিমের খোলা তৈরি হবে না। আর এই প্রোটিনটি শুধু মুরগির জরায়ুতেই তৈরি হয়। এখন মুরগি যদি আগে না আসত, তাহলে এ বিশেষ প্রোটিনটিও তৈরি হতো ফলে আসত না ডিমও। সূত্র: হিন্দুস্তান টাইমস।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102