সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

রানীশংকৈলে বিলুপ্ত প্রজাতির নীলগাই হত্যা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ৩০৩ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ধর্মগড়ে বৃহস্পতিবার (১২ মে)  দুপুরে বিলুপ্তির পথে একটি নীলগাই জবাই করা হয়েছে।গ্রাম বাসী গোস্তের ভাগাভাগি প্রস্তুতি নিচ্ছিল এসময় গোস্তের ভাগ নেওয়ার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম কে ফোন করে গোস্তের ভাগের জন্য দাওয়াত দেয় জনৈক ব্যক্তি। তবে কৌশলে ইউপি চেয়ারম্যান ফোন করা ব্যক্তি সহ নীলগাটি জবাইয়ের সাথে জরিত ব্যক্তিদের পরিচয় গোপন রাখেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কৌশলে প্রশ্নের উত্তর এরিয়ে যান।

জানা যায়, ভারত বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে অবস্থিত মণ্ডলপাড়া গ্রামে নীল গাইটিকে সকাল থেকেই এলাকাবাসী দেখতে পেয়ে ধরার জন্য ধাওয়া করে। এক পর্যায়ে নীলগাই টিকে ধরে জবাই করে গোস্ত খাওয়ার জন্য প্রস্তুতি নেয়া হয়।

স্থানীয়দের বরাতে ইউপি চেয়ারম্যান বলেন, জবাই করার পরে খবর পেলাম গ্রামবাসী একটি নীলগাই উদ্ধার করেছে৷ নীলগাইটি অসুস্থ থাকায় জবাই দিয়েছে এবং আমাকে গোস্ত নেওয়ার জন্য ফোন করেছে। বিষয়টি জানতে পেরে তাৎক্ষনিক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে বিষয় টি জানিয়েছি।

অপরদিকে ঘটানার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে ঘটনাটি তরিকুল ইসলাম নামে এক ব্যক্তির আইডিতে লাইভ সম্প্রচার করা হচ্ছিল সেখানে দেখা যায় স্থানীয় লোক জনের সাথে নীলগাইটি কে ধরার জন্য ধর্মগড় বিওপি ক্যাম্পের বিজিবি সদ্যসরাও সেখানে উপস্থিত ছিলেন। জবাই করা নীলগাইটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে।

ঘঠনাস্থল পরিদর্শন করে উপজেলা সহকারী কর্মকর্তা (ভুমি) ইন্দ্রজিৎ সাহা বলেন, বিষয়টি খুবই দুঃখজনক এবং বে আইনি।বন বিভাগ ও প্রাণী সম্পদ বিভাগ রাজশাহী থেকে আসার পর বিষয় টি নিয়ে তারা যে সিদ্ধান্ত নিবেন সেভাবেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনা স্থলে উপস্থিত কয়েকজন বিজিবি সদস্যের সাথে এবিষয়ে কথা বলতে চাইলে তারা মন্তব্য করতে রাজি হননি।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102