মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

রাশিয়াকে ঘিরে ফেলছে ন্যাটো: পুতিন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ২১৪ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক  ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার বিজয় দিবসে রাশিয়া-ইউক্রেন বর্তমান দ্বন্দ্ব ও সামরিক জোট ন্যাটো নিয়ে কথা বলেছেন।

ন্যাটো নিয়ে রুশ প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়াকে ঘিরে ফেলছে ন্যাটো। তিনি আরও দাবি করেছেন, পশ্চিমা ও ন্যাটো মিলে রাশিয়ায় হামলা চালানোর পরিকল্পনাও করছিল। 

তবে পুতিনের এসব দাবির তীব্র সমালোচনা করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস। 

লন্ডনে একটি অনুষ্ঠানে ওয়ালেস বলেছেন, প্রেসিডেন্ট পুতিন গত কয়েক মাস ও বছরে অনেকগুলো ‘আষাঢ়ে গল্প’ বলেছেন। যদি এগুলো দুঃখজনক না হতো তাহলে গল্পগুলো অনেক আনন্দদায়ক হত। কিন্তু এগুলো না। 

তিনি আরও বলেন, পুতিন দাবি করেছেন ন্যাটোর পরিধি বাড়িয়ে তাকে (রাশিয়াকে) ঘিরে ফেলা হয়েছে। রাশিয়ার পুরো স্থল সীমানার মাত্র ৬ ভাগে ন্যাটোর সীমান্ত আছে। ন্যাটো দেশগুলোর সঙ্গে মাত্র ৬% সীমানা থাকা মানে আপনাকে অবরুদ্ধ করে ফেলা হয়নি।

তিনি আরও বলেন, পুতিন বলেছেন ইউক্রেনে ন্যাটোর ঘাঁটি ছিল। আমি নিশ্চিত ইউক্রেনের দূত বলবেন সেখানে কোনো ঘাঁটি ছিল না।

তাছাড়া পুতিন দাবি করেছেন রাশিয়া ও ক্রিমিয়ায় হামলা  চালানোর পরিকল্পনা করছিল ন্যাটো। 

 ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এ ব্যাপারে বলেছেন, আমি মনে করি পুতিন যা বিশ্বাস করতে চায় তাই সে বিশ্বাস করছে। এটা তার হতাশারই বহিঃপ্রকাশ।

আমি বিষয়টি পরিস্কার করে বলছি: ন্যাটো, যুক্তরাজ্য, পূর্ব ইউরোপ রাশিয়ায় হামলা চালানোর পরিকল্পনা করছে না এবং কখনো করেওনি।

সূত্র: বিবিসি   

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102