রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

ফেলে দেয়া চা পাতা যে কত কাজে লাগে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৯ মে, ২০২২
  • ২০৬ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডিটিভি  ডেস্ক: চা পাতা ফেলে দিচ্ছেন কি? প্রতিদিন বাড়িতে চা হচ্ছে, আর সিংকে বা ময়লার ঝুড়িতে জমছে চা পাতা। খাওয়া শেষে চা পাতা ফেলে দেয়াটাই রেওয়াজ। কিন্তু ফেলে দেয়া চা পাতা যে কত কাজে লাগে তা আমরা কতটুকু জানি?

চলুন জেনে নেই ফেলে দেয়া চা পাতার কিছু ব্যবহার:

চায়ের সেদ্ধ পাতা গাছের জন্য ভীষণ উপকারী সার, বিশেষ করে গোলাপ গাছের জন্য এর চেয়ে উপকারী উপাদান নেই বললেই চলে। সব গাছেই চাপাতা দেয়া যায়।

সাধারণত বেসিনের আয়না কিছুদিন পরই ঘোলাটে হয়ে যায়। আয়নার ঘোলাটে ভাব দূর করতে ব্যবহৃত টি ব্যাগ দিয়ে আয়না ভালো মতো ঘষে নিন। তারপর আয়না ধুয়ে দেখুন কেমন চকচকে হয়। রান্নাঘরে চুলার আশেপাশের তেল চিটচিটে ভাব দূর করতেও ব্যবহৃত ভেজা টি ব্যাগ ব্যবহার করা যায়।

ঘরে যদি টি ব্যাগ ব্যবহার করে থাকেন তাহলে চা বানানোর পর সেই টি ব্যাগ ফেলে না দিয়ে রেখে দিন। ত্বকের পরিচর্যার সময়ে এই টি ব্যাগ চোখের ওপর রেখে কিছুক্ষণ শুয়ে থাকুন। চা পাতার কল্যাণে চোখের চারপাশের কাল দাগ বা ডার্ক সার্কেল দূর হয়ে যাবে। এছাড়া চোখের চারপাশের ফোলা ভাব দূর করতেও টি ব্যাগ ভূমিকা রাখে।

আপনার ত্বক যদি হয় শুকনো, তাহলে ঠাণ্ডা গ্রিন টি ত্বকের উপর ছিটিয়ে দিয়ে ম্যাসাজ করতে পারেন। এতে ত্বকের আদ্রতা দূর হওয়ার পাশাপাশি ত্বকের ময়লাও দূর হবে। ত্বকের উজ্জ্বলতাও বাড়বে।

চুলের উজ্জ্বলতা বাড়াতে শ্যাম্পুর মতো করে গ্রিন টি লাগাতে পারেন চুলে। অথবা ব্ল্যাক টি। গ্রিন টি চুলের বৃদ্ধি ঘটাবে আর ব্ল্যাক টি চুল পড়ে যাওয়া ঠেকাবে। চা মাখানোর ১৫ মিনিট পর শ্যাম্পু দিয়ে চুল ভালোমতো ধুয়ে ফেলুন।

যাদের পায়ে মোজা পরলে দুর্গন্ধ তৈরি হয় তারা চা পাতার সাহায্য নিতে পারেন। এক হাড়ি পানিতে এক চা চামচ ব্ল্যাক টি দিয়ে ভালো মতো সেদ্ধ করুন। তারপর সেই পানি দিয়ে পা মুছে নিন। দুর্গন্ধ দৌড়ে পালাবে।

কারও মুখে ঘা হলে কিংবা দাঁত তোলার পর ব্লিডিং হলে ঠাণ্ডা লিকার দিয়ে ধীরে ধীরে কুলি করুন। রোগ ভালো হয়ে যাবে।

চা পাতার সবচেয়ে বড় উপকার হলো ত্বকের ব্রণ নিরাময়ে ভূমিকা রাখা। অল্প একটু চা পাতা দিয়ে লিকার তৈরি করে সেই লিকার দিয়ে মুখ ধুয়ে নিন। ব্রণ সারবে অল্প কদিনেই।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102