সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

বৃষ্টি থাকবে আরো দুদিন, বন্দরে নৌ-হুঁশিয়ারি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৭ মে, ২০২২
  • ২৫৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ  রিপোর্টার: আন্দামান সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আরও ২ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশেপাশের এলাকায় অবস্থান করছে।শুক্রবার (৬ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার রাত ১টার মধ্যে কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া, দেশের অন্যান্য জায়গায় পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সর্তক সংকেত দেখাতে বলা হয়েছে।আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আজ সকালে আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও পরিবর্তন হয়ে গভীর লঘুচাপে পরিণত হবে। এরপর নিম্নচাপ ও পরে গভীর নিম্নচাপের পর এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে।

ঘূর্ণিঝড়ের নাম হবে আসানি। এখন পর্যন্ত এটি পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও বাংলাদেশের দিকে মুখ করে আছে। তবে এই মুহূর্তে এটি কোন দিকে আঘাত হানবে সে বিষয়ে স্পষ্টভাবে বলা যাবে না। আমাদের পর্যবেক্ষণ অনুযায়ী পরবর্তী আপডেট দেওয়া হবে।

আগামী ২৪ ঘণ্টা আবহাওয়া কেমন থাকবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহীর দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দিন ও রাতের তাপমাত্রা বাড়বে। আগামী কয়েকদিন তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে।

ইউকেবিডিটিভি/বিডি/এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102