রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

সাবেক অর্থমন্ত্রীর মৃত্যুতে ইউকেবিডিটিভি পরিবারের শোক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ৩২০ এই পর্যন্ত দেখেছেন

ইউ কে বিডি টিভি ডেস্কঃ আলোকিত সিলেটের স্বপ্নদ্রষ্টা, বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র, সাবেক সফল অর্থমন্ত্রী, সিলেট-১ আসনের সাবেক সাংসদ, দেশবরেণ্য অর্থনীতিবীদ, ভাষা সৈনিক, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য আবুল মাল আবদুল মুহিত শুক্রবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।


মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সাবেক অর্থমন্ত্রীর ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী ড, এ কে আব্দুল মোমেন।

শনিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় গুলশান আজাদ মসজিদে প্রথম জানাজা, সকাল সাড়ে ১১টায় সংসদ প্লাজায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় তাঁর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকা কেন্দ্রীয় শহিদ মিনারে নেয়া হবে। সন্ধ্যায় সিলেটে নিয়ে যাওয়া হবে সাবেক এ মন্ত্রীর মরদেহ।

ইউকে বিডি টিভি পরিবারের পক্ষ থেকে ইউ কে বিডি টিভির চেয়ারম্যান সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর ও ম্যানেজিং ডাইরেক্টর ইন্জিনিয়ার খায়রুল আলম লিংকন যৌথ বিবৃতিতে শোক সন্তস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ, বাংলাদেশের সাবেক বারবারের সফল অর্থমন্ত্রী, বহির্বিশ্বে বাংলাদেশের জন্যে অগনিত সুনাম কুড়িয়ে আনা ব্যাক্তিত্ব, আধুনিক বাংলাদেশ বিনির্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম সহযোদ্ধা রত্নগর্ভা মায়ের গর্বিত সন্তান, ভাষা সৈনিক আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। জাতি আমাদের এক শ্রেষ্ঠ সন্তানকে হারালো। এই মহান গুণী ও সফল মানবের মৃত্যু আমাদের জন্যে অপূরণীয় ক্ষতি।
দেশ ও মানুষের কল্যাণের জন্যে কাজ করে যাওয়া জননেতা আবুল মাল আবদুল মুহিত সাহেবকে মহাণ আল্লাহু রাব্বুল আলামিন যেনো জান্নাতবাসী করেন এই দোয়া করার জন্য তারা সবার প্রতি বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102