সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

ফিলিস্তিনের জনগণের ওপর ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জ্ঞাপন রাষ্ট্রদূত ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ২৬৬ এই পর্যন্ত দেখেছেন

হাকিকুল ইসলাম খোকন: জেদ্দায় আন্তর্জাতিক ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সভায় যোগ দিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ও আই সির স্থায়ী প্রতিনিধি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার)।

তিনি পবিত্র আল আকসা মসজিদ ও ফিলিস্তিনের জনগণের ওপর ইসরায়েলে দখলদার বাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে রাষ্ট্রদূত ক্ষতিগ্রস্তদের প্রতি বাংলাদেশের শোক এবং গভীর সমবেদনা জানান।

গত সোমবার (২৫ এপ্রিল) ওআইসির স্থায়ী সদস্য দেশগুলোর নির্বাহী কমিটির এই জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি বাংলাদেশের পক্ষ থেকে এমন প্রতিক্রিয়া জানান।

আলোচিত এই বৈঠকে সভাপতিত্ব করে সৌদি আরব। জরুরি এই বৈঠক শেষে সর্বসম্মতিক্রমে একটি যৌথ ঘোষণাপত্র গৃহীত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জরুরি সভায় সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. জাবেদ বলেন, এই পবিত্র রমজান মাসে ফিলিস্তিনি মুসলিমদের পবিত্র মসজিদে প্রবেশে এবং ধর্মীয় আচার পালনে বাধা দেওয়া হচ্ছে। এটি খুবই দুঃখজনক বিষয়।

রাষ্ট্রদূত সেখানে ইসলামী মতাদর্শ, সংস্কৃতির ওপর আঘাত ও দখলদারিত্বের মাধ্যমে ফিলিস্তিন মুসলিমদের উচ্ছেদের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘কোনো যুক্তি বা অজুহাতই নিরীহ বেসামরিক ফিলিস্তিনি নাগরিকদের হত্যা ও নির্যাতনের ন্যায্যতা ও আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের সমর্থন করতে পারে না।’

ডঃ মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, বাংলাদেশ আল আকসা মসজিদ এবং ফিলিস্তিন রাষ্ট্রের সমগ্র দখলকৃত ভূমিতে সহিংসতা এবং নিরাপত্তা লঙ্ঘনের বিষয়টি গুরুত্বের সঙ্গে গ্রহণ করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছে। বিশ্বের বিভিন্ন স্থানে চলমান নতুন কোনো সংকট ও সংঘাতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ ফিলিস্তিনের এই দীর্ঘদিনের সমস্যার সমাধান থেকে সরানো সঠিক হবে না বলেও তিনি উল্লেখ করেন।জাতিসংঘে গৃহীত প্রস্তাব, আরব শান্তি উদ্যোগ এবং ‘কোয়ার্টেট রোড ম্যাপ’ অনুযায়ী ফিলিস্তিন সমস্যার একটি সামগ্রিক ও টেকসই সমাধানের বিষয়ে বাংলাদেশ তার নীতিগত অবস্থান অব্যাহত রেখেছে। তিনি ফিলিস্তিন সমস্যার সমাধানে ওআইসিকে আরো কার্যকরী ভূমিকা রাখার অনুরোধ জানান।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102