মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

খন্দকার বাজার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে অর্থ বিতরণ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৩০৯ এই পর্যন্ত দেখেছেন

ওসমানীনগর সংবাদদাতাঃ প্রতিষ্ঠালগ্ন থেকে এলাকায় মাদ্রাসা প্রতিষ্ঠাসহ যেকোনো দূর্যোগে অসহায়দের সার্বিক সহযোগিতার ধারাবাহিকতায় সিলেটের ওসমানীনগরে খন্দকার বাজার ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউ.কের পক্ষ থেকে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে অসচ্ছল পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এলাকায় প্রায় ৯ শতাধিক লোকজনের মধ্যে ৫ লক্ষ ২৯ হাজার ৩৩৫ টাকা বিতরণ করা হয়েঁছে।

রবিবার ওসমানীনগরের দয়ামীর ইউপি‘র ৮ ও ৯ নং ওয়ার্ড,দক্ষিন সুরমার জালালপুর ও বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের অসহায় পরিবারগুলোর পক্ষে সংশ্লিষ্ট প্রতিনিধিরা ফাউন্ডেশনের এ নগদ অর্থ সহায়তা গ্রহন করেন।এসময় সংশ্লিষ্ট এলাকার সকল মসজিদের ইমাম মোয়াজ্জিনদের ঈদ উপহার হিসাবে নগদ অর্থ প্রদান করা হয়।

ফাউন্ডেশনের সহ-সভাপতি যুক্তরাজ্য কমিউনিটি নেতা মুজিবুর রহমান আসকিরের সভাপতিত্বে উপজেলার খাগদিওর ইসলামী মাদ্রাসায় অনুষ্টিত বিতরন পূর্ব সভায় প্রধান অতিথি ছিলেন দয়ামীর ইউপি চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন। মোফাজ্জল ইসলাম চৌধুরী ও মাওলানা সিকান্দর আলীর যৌথ পরিচালনায় বক্তারা বলেন,এলাকার রাস্তা-ঘাট, মসজিদ,মাদ্রাসার উন্নয়নসহ সর্বক্ষেত্রে অকল্পনীয় অবদানসহ প্রতিষ্ঠাকালিন সময় থেকে গ্রামিন জনপদের নিম্ন আয়ের বাসিন্দাদের সার্বিক কল্যানের গুরুত্বপূর্ন ভুমিকা রাখছে খন্দকার বাজার ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউ.কে। পবিত্র রমাজান মাসে চরম বির্পযয়ে থাকা অনাহারে-অর্ধাহারে দিন কাটানো পরিবারগুলোর প্রতি অব্যাহত সহায়তা প্রদান করে মানুষের কল্যাণে মানবিকতার নজির সৃষ্টি করেছেন ফাউন্ডেশনের সকল সদস্যরা।দেশ ও সমাজ উন্নয়নের পাশাপাশি মানব সেবায় ফাউন্ডেশনের এসব কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন বক্তারা।

সভায় বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য শাহ জামাল আহমদ,ইউপি সদস্য আফরুজুল হক,তারা মিয়া,সেবুল আহমদ,সমাজসেবি আবরার মস্তফা খান,মাষ্টার হাবিব আলী,শায়েস্তা মিয়া,আবুল হোসেন, মাওলানা নুর ইসলাম। অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা মুজাহিদ আলী,কামাল হোসেন,জামিল আহমদ,শফিকুর রহমান চৌধুরী,আব্দুল বারিক,ফয়জুর রহমান,হেলাল আহমদ,আবু তালিব শাহজান,আব্দুল জলিল,আকলিছ মিয়া,মোস্তাফিজুর রহমান চৌধুরী,আমিনুর রহমান জুনেদ,হাফিজ রুহুল আমিন তারেক,জয়নাল আবেদিন ছাড়াও সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দসহ সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102