রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত

বিশিষ্টজনদের সম্মানে সিলেটে ডা.মাহাতাব দম্পত্তির ইফতার মাহফিল সম্পন্ন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৪১২ এই পর্যন্ত দেখেছেন

উৎফল বড়ুয়া, সিলেটঃ সিলেটের কৃতিসন্তান, প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল ও অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী দম্পতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ এপ্রিল) সিলেট নগরীর মির্জাজাঙ্গালস্থ একটি অভিজাত হোটেলে আয়োজিত ইফতার মাহফিল বিশিষ্টজনদের মিলনমেলায় পরিণত হয়।
ইফতার মাহফিলের পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে শহীদগণ ও শহীদ বুদ্ধিজীবিদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

মোনাজাতের পুর্বে প্রখ্যাত লিভার বিশেষজ্ঞ ও সম্প্রীতি বাংলাদেশ’র সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘আমি পূন্যভূমি সিলেটের সন্তান। সিলেটের মানুষের জন্যে কাজ করার তাগিদ অনুভব করি। তাই নাড়ির টানে ও মানুষের সেবার জন্য আমি এখানে ছুটে আসি। সিলেটের মানুষের জন্যে জীবনের শেষ সময়েও কাজ করাই হচ্ছে আমার লক্ষ্য। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি অসাম্প্রদায়িক আধুনিক বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই।’

তার সহধর্মিণী ও শহীদ বুদ্ধিজীবী ডা. আব্দুল আলীম চৌধুরীর কন্যা প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী আগত অতিথিবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার নিরাজ কুমার যশওয়াল, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক বিশিষ্ট নাট্য ব্যাক্তিত্ব পীযুষ বন্দোপধ্যায়, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী, সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার আরশ আলী, দ্রুত বিচার ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, বীরমুক্তিযোদ্ধা সদর উদ্দিন চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, মেট্রোপলিটন ল’ কলেজের উপাধ্যক্ষ ড. এম শহিদুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমেদ শিপলু, সিলেট জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামছুল ইসলাম, সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন সিলেটের সমন্বয়ক আব্দুল করিম কিম, স্বাধীন নিউজ সিলেট ব্যুরো প্রধান উৎফল বড়ুয়া, সিনিয়র সাংবাদিক আল-আজাদ, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল, সিলেট জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক শামসুল আলম সেলিম, মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, দৈনিক সিলেটের ডাক এর ব্যবস্হাপনা সম্পাদক রোটারিয়ান ওয়াহিদুর রহমান ওয়াহিদ, যুগভেরীর ভারপ্রাপ্ত সম্পাদক অপূর্ব শর্মা, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম ও ইকবাল মাহমুদ, বাংলাদেশ প্রতিদিনের সিলেট প্রতিনিধি শাহ দিদার আলম চৌধুরী নবেল, জাগো নিউজের সিলেট প্রতিনিধি ছামির মাহমুদ, সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সিলেট জেলার সাধারণ সম্পাদক বিপ্লব নন্দী, সুপ্রিম কোর্টের আইনজীবী গোলাম সোবহান চৌধুরী, দর্পন থিয়েটারের সভাপতি নিরঞ্জন দে, নাট্যলোক সিলেটের সভাপতি খোয়াজ রহিম সবুজ, সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাউসার চৌধুরী, বাংলা নিউজের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ নাসির উদ্দিন, কালের কন্ঠের সিলেট প্রতিনিধি ইয়াহইয়া ফজল, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আশকার আমিন রাব্বি, সাংস্কৃতিক কর্মী ধ্রুব গৌতম, কবি মাসুদা সিদ্দিকা রুহী, সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি রশিদ আহমদ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, সিলেট জেলার সাধারণ সম্পাদক পিংকু ধরসহ প্রগতিশীল রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আরও উন্নয়ন অগ্রগতি কামনা করে মোনাজাত পরিচালনা করেন মহানগর জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব ইফতারের পূর্বে।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102