মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত 

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ২৩৬ এই পর্যন্ত দেখেছেন
পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে

স্টাফ রিপোর্টার:,সুনামগঞ্জ: পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে, আজ সকাল ১০টা পর্যন্ত সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপৎসীমার মাত্র দশমিক ৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

অন্যদিকে ঢলের স্রোতে রোববার সন্ধ্যা থেকে দিরাইয়ে হুরামন্দিরা হাওড়ের ৪২ নম্বর পিআইসি বাঁধের সাতবিলা রেগুলেটর সংলগ্ন অংশ ভেঙে গেছে। এতে ৩০০ হেক্টর বোরো ধান তলিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

ওখানকার এক স্থানীয় কৃষক নূর উদ্দিন জানান, এই হাওড়ও অনেক ধান আছে আমরার ধান কাটা শেষ তবে এখনও শুনছি প্রায় ২০০ হেক্টরের উপরে জমিরা ধান এখনও কাটার বাকি রইছে।

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম বলেন, হুরামন্দিরা হাওড়ে এক হাজার হেক্টর জমি রয়েছে। আজকে পর্যন্ত ও এ হাওড়ে ৮০ ভাগ ধান কাটা শেষ, বাকিগুলো দ্রুত হারভেস্টার কাটার মেশিন দিয়ে কাটা হবে।

সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শামসুদ্দোহা বলেন, সকাল ১০টা পর্যন্ত সুরমার পানির সমতল ৫.৯৬ মিটার যা বিপৎসীমার দশমিক ৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আজ চেরাপুঞ্জিতে ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।’

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102