মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন টাইগারা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ২২৮ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ দুই বছর পর দেশজুড়ে বর্ষবরণের উৎসব চলছে। বাংলা নববর্ষ ১৪২৯ কে বাঙালিরা বরণ করে নিচ্ছে সাদরে সম্ভাষণে। বাঙালির এই প্রাণের উৎসব উদাযাপনে যোগ দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররাও। বৈশাখের রঙে রঙিন হয়ে দেশের মানুষের আর ভক্ত সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন সাকিব-তামিম-মুশফিকরা।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বাঙালিদের জানিয়েছেন নববর্ষের শুভেচ্ছা। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে নববর্ষের ছবি পোস্ট করে বিশ্বসেরা এই অলরাউন্ডার লিখেছেন, ‘বৈশাখের রঙে আমাদের সকলের জীবন হয়ে উঠুক রঙিন। উৎসব ও উল্লাসে স্বাগত জানাই নতুন বাংলা বছরকে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ ১৪২৯।’

নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও। নতুন বছরে সকলের জীবন সুখ-শান্তিতে ভরে উঠুক, এই প্রত্যাশা করছেন মি. খান সাহেব।

বাঙ্গালিদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ‘মিস্টার ডিপেন্ডেবল’ মুশফিকুর রহিমও। অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটসম্যান ও সাবেক টাইগার অধিনায়ক নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ভক্ত-সমর্থকদের নববর্ষের শুভেচ্ছা জানি লিখেছেন, ‘সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা!’

আরেক টাইগার ব্যাটার সৌম্য সরকার সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। অসুন্দরের ছেদন ও নতুন সৃজনের প্রত্যাশা নিয়ে তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন,

‘ধ্বংস দেখে ভয় কেন তোর প্রলয় নূতন সৃজন বেদন

আসছে নবীন জীবন ধারা অসুন্দরে করতে ছেদনতোরা সব জয়ধ্বনি কর।

সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা’

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102