রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪

সভ্যতার ধারক-বাহক লোকজ সংস্কৃতির স্বার্থকে সংরক্ষণ ও চর্চা: ফখরুল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ২৫৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ  রিপোর্টার: লোকজ সংস্কৃতির স্বার্থকে সংরক্ষণ ও চর্চাকে সভ্যতার ধারক-বাহক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার পার্বত্য চট্রগ্রামের বাংলাদেশি বিভিন্ন নৃ-গোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব উপলক্ষে এক বাণীতে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আবহমানকাল ধরে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে বসবাস করছে। প্রতিটি উৎসবই মনুষ্যত্বের উন্মিলন ঘটায়। উৎসব জাতীয় জীবনে সংকীর্ণতার সীমানা পেরিয়ে সমন্বয় ও ঐক্যের ক্ষেত্রকে প্রসারিত করে। লোকজ সংস্কৃতির স্বার্থকে সংরক্ষণ ও চর্চাই হচ্ছে সভ্যতার ধারক-বাহক। পারস্পরিক শুভেচ্ছাবোধ ও মিলনের গানই গীত হয় বাংলাদেশের রাঙা মাটির পথে পথে।

বাংলাদেশের পাহাড়ি নৃ-গোষ্ঠীর বর্ষবরণ উৎসব বিজু, সাংগাই, বৈসুক, বিষু ও বিহু উপলক্ষে সব সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়ে ফখরুল বলেন, এটি তাদের প্রধান সামাজিক অনুষ্ঠানগুলোর একটি। আমাদের জাতীয় সত্ত্বার অবিচ্ছেদ্য অংশ পার্বত্য বিভিন্ন নৃ-গোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও ইতিহাস। পার্বত্য বিভিন্ন নৃ-গোষ্ঠী জনগণের ঐতিহ্য আমাদের দৈশিক চেতনার অন্যতম স্তর। আমাদের জাতীয় সংস্কৃতির সমন্বিত রুপের অংশ পাহাড়ি নৃ-গোষ্ঠীর ঐশ্বর্যমণ্ডিত সাংস্কৃতিক বৈশিষ্ট্য। 

বিএনপি মহাসচিব এদেশের সকল নৃ-গোষ্ঠীর সমান অগ্রগতি ও বিকাশ কামনা করেনন। পাশাপাশি তিনি বলেন, এই উৎসবের দিনগুলো আনন্দে ভরে উঠুক আর সবার জন্য অনাবিল শান্তি ও সুখের হোক-এই কামনা রইল।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102