মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

বড় ব্যবধানে হারের মুখে দাঁড়িয়ে আছে বাংলাদেশ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ২০৭ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস  ডেস্ক: প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে বড় ব্যবধানে নিশ্চিত হারের মুখে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। জিততে হলে এই ম্যাচে বাংলাদেশকে তাড়া করতে হবে পাহাড় সমান লক্ষ্য। তবে দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনের শেষে ৯ ওভারে টাইগাররা হারিয়ে ফেলেছে তিনটি উইকেট।

এর আগে ৫ উইকেটে ১৩৯ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা বাংলাদেশ প্রথম ইনিংসে ২১৭ রানেই গুটিয়ে যায়। বাংলাদেশকে ফলো-অনে না ফেলে আবারও ব্যাটিংয়ে নামে প্রোটিয়ারা। প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও প্রোটিয়ারা পড়ে তাইজুল ইসলামের বোলিং তোপের মুখে। বাংলাদেশের হয়ে গোটা ম্যাচে ৯ উইকেট একাই শিকার করেন তাইজুল ইসলাম।

তাইজুলের ৩ উইকেট শিকারের ইনিংসে ৬ উইকেটে ১৭৬ রান নিয়ে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। তড়িঘড়ি করে ইনিংস ঘোষণার লক্ষ্য ছিলো একটাই- দিনের শেষ ভাগে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়ে বিপাকে ফেলা।

সেই লক্ষ্য সফলভাবেই পূরণ হয়েছে স্বাগতিক দলের। দিনের শেষ ভাগে ৯.১ ওভার ব্যাট করে ২৭ রান তুলতেই মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত ও তামিম ইকবালের উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। প্রথম ইনিংসের মত এবারও শূন্য রানে ফিরেছেন জয়, তবে এবার গোল্ডেন ডাক। শান্ত করেছেন ৭ রান। দিনের শেষ বলে তামিম আউট হন ১৩ রান করে। অবিশ্বাস্য কিছু না ঘটলে এই ম্যাচে হার এড়ানোর সম্ভাবনা নেই বাংলাদেশের।

৫ রানে অপরাজিত থেকে চতুর্থ দিনের খেলা শুরু করবেন অধিনায়ক মুমিনুল হক। প্রোটিয়াদের পক্ষে কেশব মহারাজ দুটি ও সিমন হার্মার একটি উইকেট শিকার করেছেন।

তৃতীয় দিন শেষে ম্যাচর সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস : ৪৫৩/১০ (১৩৬.২ ওভার)

বাংলাদেশ ১ম ইনিংস : ২১৭/১০ (৭৪.২ ওভার)

দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস : ১৭৬/৬ ডিক্লেয়ার (৩৯.৫ ওভার)

বাংলাদেশ ২য় ইনিংস : ২৭/৩ (৯.১ ওভার)

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102