রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

পাকিস্তানের সময় রাত ৮টায় ভোটাভুটি শুরু

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ২০২ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক  ডেস্ক: নাটকীয়তার পর দীর্ঘ আড়াই ঘণ্টা বিলম্বে পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশ অধিবেশন ফের শুরু হয়েছে। শনিবার স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে অধিবেশন শুরু হয়। এদিন স্পিকারের দায়িত্বে ছিলেন আসাদ কায়সার। কিন্তু অধিবেশন শুরু হওয়ার কিছুক্ষণ পরই তা মুলতবি করেন স্পিকার। 

তিনি স্থানীয় সময় ১২টা ৩০ মিনিটে ফের অধিবেশন শুরুর সময় ঠিক করে দিলেও তার শুরু হয় অনেকটা বিলম্বে। 

এই সময়  আরেকটি চমক দেখা যায়। সেটি হলো অধিবেশন পরিচালনা করতে স্পিকার আসাদ কায়সার না এসে অপর ডেপুটি স্পিকার আমজাদ খান নিয়াজি আসেন। 

বিরোধীদলগুলো চাচ্ছে দ্রুত সব কার্যক্রম শেষ করে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজন করতে। 

কিন্তু পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ইমরান খানের দলের সদস্যরা ইচ্ছে করে সময়ক্ষেপণ করছেন যেন আজ ভোট আয়োজন না হয়। 

তবে জিও নিউজই আবার জানিয়েছে, সরকারি ও বিরোধী দলগুলোর মধ্যে আলোচনা হয়েছে। সেই আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ রাতেই হবে ভোট। 

জিও নিউজ ও এক্সপ্রেস ট্রিবিউন তাদের সর্বশেষ খবরে জানাচ্ছে, পাকিস্তানের স্থানীয় সময় রাত ৮টায় ভোটাভুটি শুরু হতে পারে। মানে বাংলাদেশের স্থানীয় সময় রাত ৯টায় ইমরান খানের ভাগ্য নির্ধারণ হয়ে যেতে পারে। 

সূত্র: জিও নিউজ, এক্সপ্রেস ট্রিবিউন

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102