মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

রাশিয়া ইউরোপের স্যাটেলাইট হ্যাক করেছিল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ২৫০ এই পর্যন্ত দেখেছেন

আইটি বিশ্ব: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরুতেই ইউরোপের স্যাটেলাইট ইন্টারনেট সেবা হ্যাক হয়েছিল। ২৪ ফেব্রুয়ারির ওই হ্যাকিংয়ের হোতা রাশিয়ার সামরিক বাহিনী বলে দাবি করছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

হ্যাকিংয়ের প্রভাব সম্পর্কে ইউক্রেন কর্তৃপক্ষ বিস্তারিত না জানালেও ধারণা করা হচ্ছে, যুদ্ধের শুরুতেই ক্ষতিগ্রস্ত হয়েছিল দেশটির সামরিক বাহিনীর যোগাযোগ ব্যবস্থা। হ্যাকিংয়ের ঘটনার প্রাথমিক ভুক্তভোগী ছিল যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট কোম্পানি ‘ভ্যায়াস্যাট’-এর ‘কেএ-এসএটি’ স্যাটেলাইট ব্রডব্যান্ড নেটওয়ার্ক। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার দিনেই সাইবার হামলার শিকার হয়েছিল স্যাটেলাইট নেটওয়ার্কটি। ওই হামলায় বন্ধ ছিল ভ্যায়াস্যাটের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা, এর প্রভাব পড়েছিল ইউক্রেইন এবং দেশটির আশপাশের অঞ্চলে। ঘটনার কয়েকদিন পর ভ্যায়াস্যাট কারণ ব্যাখ্যা করতে ‘সাইবার ঘটনার’ কথা বললেও, তার বিস্তারিত জানায়নি। ভ্যায়াস্যাট হ্যাক হওয়ার ফলে নিজ দেশের সামরিক বাহিনীর যোগাযোগ ব্যবস্থা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছিল সে প্রসঙ্গে মুখ খোলেননি ইউক্রেনের কর্মকর্তারা।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102