সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনকে জরিমানা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ২৪৪ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: করোনার সময় লকডাউনের নিয়ম ভেঙে স্বয়ং পার্টি করেছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। গত কয়েকমাস ধরে তা নিয়ে উত্তাল ছিল যুক্তরাজ্যের রাজনীতি। সম্প্রতি পুলিশ এর তদন্ত শুরু করে।

মঙ্গলবার লন্ডনের পুলিশ জানিয়েছে,বরিস জনসনকে ২০ দফা জরিমানা করা হয়েছে। ১০ ডাউনিং স্ট্রিটে হওয়া ১২টি পার্টি নিয়ে তদন্ত চালানোর পর এই জরিমানার নোটিস দেশটির প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে বলে পুলিশের বিবৃতিতে বলা হয়েছে। আরও কয়েকটি তদন্ত এখনও চলছে বলে পুলিশ জানিয়েছে। সেগুলিতেও প্রধানমন্ত্রী দোষী প্রমাণিত হলে জরিমানার পরিমাণ আরও বাড়তে পারে।

করোনার সময় ১০ ডাউনিং স্ট্রিটে যে পার্টি হয়েছিল তা নিয়ে শতাধিক আমন্ত্রিত অতিথিকে প্রশ্ন পাঠিয়েছে পুলিশ। তার মধ্যে যুক্তরাজ্যের অর্থমন্ত্রী ঋষি সুনকও আছেন।

মাসকয়েক আগে বরিস জনসনের একের পর এক পার্টির কথা প্রকাশ্যে আসে। বিষয়টি নিয়ে যুক্তরাজ্যের রাজনীতি উত্তাল হয়ে ওঠে। সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করেন। বরিসের দলের একাধিক সাংসদ পদত্যাগ করেন। অনেকে প্রকাশ্যে সমালোচনা করেন। তবে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পরে বিষয়টি খানিকটা ধামা চাপা পড়ে যায়। তবে মঙ্গলবার পুলিশের এই বিবৃতির পর ফের বিষয়টি নিয়ে যুক্তরাজ্যের রাজনীতি উত্তাল হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্র: ডিডাব্লিউ, বিবিসি, দ্য গার্ডিয়ান

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102