রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪

সবাই ভেবেছিলেন আমি মা হতে যাচ্ছি: মাহি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ২২৯ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকারের সঙ্গে বিয়ের পর নিজেও ব্যবসায় আগ্রহী হয়েছেন নায়িকা মাহিয়া মাহি। রোজার শুরুতেই ‘ফারিশতা’ নামে রেস্টুরেন্ট চালু করতে যাচ্ছেন মাহি। 

এই নামেরও একটা মাহাত্ব আছে। মাহি যদি কখনও মেয়ের মা হন তাহলে তার নামও ফারিশতা রাখবেন বলে জানান তিনি। 

মাহি জানান, গাজীপুর চৌরাস্তার প্রধান সড়কে তিনটি ফ্লোর নিয়ে একটি রেস্টুরেন্ট খুলছেন তিনি। এখানে দেশি ও বিদেশি নানা ধরনের খাবার থাকবে। রুফটপে থাকবে আড্ডা দেওয়ার সুযোগ। 

মাহি বলেন, আমি অনেক দিন ধরে চুপচাপ আছি। সবাই ভাবছিলেন, আমি মা হতে যাচ্ছি। আমি আসলে এই রেস্টুরেন্টের কাজ নিয়েই ব্যস্ত ছিলাম।

মাহি জানান, তার রেস্টুরেন্টের নাম রাখা হয়েছে ‘ফারিশতা’। তারণ এটি আমার ভীষণ পছন্দের একটি নাম। যদি কখনো মেয়ের মা হই, তাহলে তার নাম রাখব ফারিশতা। তবে আপাতত মা হওয়ার কোনো সম্ভাবনা নেই সেটাও জানান তিনি।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102