সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

ওয়ানডে র‌্যাংকিংয়ে পাকিস্তানকে টপকে বাংলাদেশ এগিয়ে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ২৮৬ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে পাকিস্তানকে টপকে ছয় নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। দুদলেরই সমান ৯৩ পয়েন্ট। রেটিং পয়েন্টে পাকিস্তান পিছিয়ে পড়ায় এক ধাপ ওপরে উঠেছেন টাইগাররা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিজেদের নামের পাশে ৯৩ রেটিং পয়েন্ট জমা করে বাংলাদেশ। র‌্যাকিংয়ের ছিল সাত নম্বর স্থানে। মঙ্গলবার পাকিস্তান ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৮ রানে হারায় রেটিং পয়েন্টও কমে যায় তাদের। এতে তারা নেমে যায় র‍্যাংকিংয়ের সাত নম্বর স্থানে। পাকিস্তান রেটিং পয়েন্ট হারানোর ছয় নম্বরে উঠে আসে বাংলাদেশ।

পাকিস্তান-অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তান যদি হোয়াইটওয়াশ হয় তা হলে বাংলাদেশ ষষ্ঠ স্থানে থাকবে। পাকিস্তান সিরিজের একটি ম্যাচ জিতলে অর্থাৎ হোয়াইটওয়াশ এড়াতে পারলেই তারা আবার ষষ্ঠ স্থানে উঠে আসবে।

ওয়ানডে র‍্যাংকিংয়ে শীর্ষ স্থানে আছে নিউজিল্যান্ড। দ্বিতীয় ও তৃতীয় স্থানে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া। চতুর্থ অবস্থানে আছে ভারত এবং পঞ্চম অবস্থানে দক্ষিণ আফ্রিকা। ছয়ে বাংলাদেশ, সাতে পাকিস্তান। আট নম্বরে শ্রীলংকা, নয় নাম্বারে ওয়েস্ট ইন্ডিজ এবং দশ নম্বরে রয়েছে আফগানিস্তান।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102