রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪

জাহিদুল ও প্রীতি হত্যায় জড়িত কেউ রেহাই পাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ২৪৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতির হত্যাকাণ্ডে জড়িত কেউই রেহাই পাবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, খুনিদের দ্রুত গ্রেফতার করা হবে।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডির নিজ বাসায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। জড়িত কেউই রেহাই পাবে না। অতিদ্রুত অপরাধীরা ধরা পড়বে।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনা নিয়ে যারা কলকাঠি নাড়ার চেষ্টা করবেন, তাদেরকেও আইনের আওতায় আনা হবে। পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে। খুনি যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।’

উল্লেখ্য, রাজধানীর শাহজাহানপুরে আমতলা মসজিদ এলাকায় গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ইসলামী ব্যাংক হাসপাতালের সামনের সড়কে মাইক্রোবাসে থাকা টিপুকে (৫৪) লক্ষ্য করে মুখোশ পরা (কেউ বলছেন হেলমেট পরা) দুই যুবক এলোপাতাড়ি গুলি চালায় বলে জানান স্থানীয়রা।  এতে টিপু, তার চালক মুন্না এবং পাশে রিকশাআরোহী বদরুন্নেসা কলেজের ছাত্রী সামিয়া আরেফিন প্রীতি (২৪) গুলিবিদ্ধ হন।

স্থানীয়রা জানান, হামলার সময় টিপু একটি গাড়িতে ছিলেন। দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি চালায়। রাত সোয়া ১১টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক টিপু ও প্রীতিকে মৃত ঘোষণা করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102