সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

১৮ মার্চ পবিত্র শবেবরাত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ২৬৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: দেশের আকাশে বৃহস্পতিবার কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ১৮ মার্চ শুক্রবার দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবেবরাত। আগামী ৫ মার্চ শনিবার থেকে শাবান মাসের গণনা শুরু হবে।

জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। 

হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখের দিবাগত রাতটি মুসলিমরা সৌভাগ্যের রজনী হিসেবে উদ্‌যাপন করে থাকেন। এই রাতে মহান আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন বলে বিশ্বাস করেন মুসলমানরা।

মহিমান্বিত এই রজনীতে ধর্মপ্রাণ মুসলিমরা পরম করুণাময়ের অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, পবিত্র কোরআন তিলাওয়াত ও জিকিরে মগ্ন থাকেন। অনেকে নফল রোজা রাখেন, দান-খয়রাতও করেন। অতীতের গুনাহের জন্য ক্ষমাপ্রার্থনা ও ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন। শবে বরাতই দেয় পবিত্র মাহে রমজানেরও আগমনী বার্তা।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102