সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

ঋতুরাজ বসন্ত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ২৩৪ এই পর্যন্ত দেখেছেন

“ঋতুরাজ বসন্ত”
তোমায় ঘিরে কত স্বপ্ন, কত আনন্দ, প্রকৃতির বুকে।
বনবিহারে গাছে গাছে সবুজের মেলা।
কত রঙ্গিন স্বপ্ন এঁকেছি মনে মনে।
চুপিচুপি বাতায়নে এলোমেলো সমীরণে দোল খায় মাধবীলতায়।
উড়ুউড়ু মন দ্বিধা দ্বন্ধে আনমনায় মজে থাকি স্বপ্ন নিকেতনে।
বাসন্তীকা কুঞ্জে এলোখোঁপায় রাধাচূড়া গেঁথেছি কেশ অঙ্গে।
পলাশ, শিমুল, ও কৃষ্ণচুড়া প্রস্ফুটিত প্রায়।
দখিনা সমীরণে সোনালী রোদের আভা ঝিকিমিকি করে বালুকাবেলায়।
মনটা চলে যায় সেই-ই আবীর রাঙ্গা গোধূলি বেলায়।
প্রকৃতিও প্রাণসঞ্চারে হয়ে উঠেছে জীবন্ত ফাগুনের আস্ফালনে।
সবুজ কচি কচি পাতাগুলোও যেনো হেলে দুলে জানান দেয় যৌবনের শিহরণে।
সোনালী রৌদ্রচ্ছটা নিস্প্রভ হয়ে আসে সন্ধ্যা কূলায়।
বসন্তের জ্যোৎস্নায় আকাশে রাশি রাশি তাঁরাগুলিও
প্রেমলীলার মাধুকরী সমারোহে কিশোর – কিশোরীর সাথে মত্ত।
ফাগুনের উদাস হাওয়ায় বিনিদ্র গভীর রজনীতে আম্রকাননের মুকুলের পাগলকরা ঘ্রাণে আচ্ছন্ন প্রায়-।।
কান পেতে শুনি দূর থেকে কে যেনো গেয়ে চলেছে মধুর কণ্ঠে—–
আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে।
আকাশের চাঁদও যেনো বিমূঢ় হয়ে চাঁদনী রাতে কিরণের আভা ছড়ায় প্রতিদিন।
সেই চিরচেনা বসন্তের ফাগুন হাওয়া কোকিলের সুমধুর কণ্ঠ আজো অমলিন।

(লেখক- রাজলক্ষ্মী মৌসুমী)

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102