রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪

যুক্তরাজ্যে জাবি’র সাবেক শিক্ষার্থীদের সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ২৭৪ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী (৫০ বছর পূর্তি) উদযাপন উপলক্ষে ২৭ ফেব্রুয়ারি রিজেন্ট লেক বেঙ্কুইটিং হলে মিলিত হয় যুক্তরাজ্যে বসবাসরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। মহান ভাষার মাসে আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ১ম ব্যাচের ছাত্র বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ খিজির। ইতিহাস বিভাগের ১৪তম ব্যাচের ছাত্র শহীদুল ইসলামের সঞ্চালনায় আগতদের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সূচনা করেন চৌধুরী নিয়াজ মাহমুদ লিঙ্কন। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন গণিত ১৮তম ব্যাচের ছাত্র ফারুক আহমেদ।

সুবর্ণজয়ন্তী সামনে রেখে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইতিহাস ৬ ব্যাচের ছাত্র মোহাম্মদ হারুনুর রশীদ। দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সরকার ও রাজনীতি ১ম ব্যাচের ছাত্র ড. সাবের শাহ, অর্থনীতি ১৪তম ব্যাচের আবদুর রহমান মিঠু, পরিসংখ্যান ১৬তম ব্যাচের হাবিবে আলম চৌধুরী, নাটক ও নাট্যতত্ত্ব ১৬তম ব্যাচের সীনা আকন্দ, অর্থনীতি ১৮তম ব্যাচের সিকান্দার আলী সিকো, ব্যবসা প্রশাসন ২১তম ব্যাচের আনিসুর রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ২৩তম ব্যাচের জুলফিকার আলী, প্রত্নতত্ত্ব ২৯তম ব্যাচের ছাত্র অধ্যাপক মিজানুর রহমান জামী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ২৯তম ব্যাচের ছাত্র ড. রুহুল আমিন খন্দকার।
 
এরপর উপস্থিত সবার মতামতের ভিত্তিতে উন্মুক্ত প্রস্তাবের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি নির্বাচন করা হয়। বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ খিজিরকে প্রধান উপদেষ্টা করে একটি উপদেষ্টা পরিষদ গঠিত হয়। অন্য উপদেষ্টারা হলেন- ইকবাল হোসেন (৬ ব্যাচ), হারুনুর রশীদ (৬ ব্যাচ), ড. সাবের শাহ্ (৮ ব্যাচ), আসমা শাহ্ (১০ ব্যাচ), রানা ইসলাম (১৪ ব্যাচ), শহীদুল ইসলাম (১৪ ব্যাচ)।

অর্থনীতি ১৪তম ব্যাচের ছাত্র জহির মুহাম্মদ উদ্দিনকে আহবায়ক ও ২৫তম ব্যাচের ইতিহাস বিভাগের ছাত্র পারভেজ মল্লিককে সদস্য সচিব নির্বাচিত করা হয়। যুগ্ম আহবায়ক হিসেবে আব্দুর রহমান মিঠু (১৪তম), ওয়াকারুল আমিন রনি (১৭তম), ফারুক আহমেদ (১৮তম), নিয়াজ উদ্দিন (১৯তম), আনিসুর রহমান (২১তম), আসমা পারভিন মুক্তা (২১তম), চৌধুরী নিয়াজ মাহমুদ লিঙ্কন (২২তম), আলিম আল রাজীর (২২তম) নাম সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

অর্থ-উপকমিটির আহবায়ক হাবিবে আলম চৌধুরী (১৬তম), সদস্য সচিব সৈয়দ ইফতেখার (২৬তম)। দপ্তর উপকমিটির আহবায়ক মতিয়ার রহমান মতিন (১৯তম) এবং প্রকাশনা উপকমিটির আহবায়ক নির্বাচিত হন মনির মোহাম্মদ জামান (২২তম)।

আগামী ২ সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ উদযাপন উপকমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। আলিম আল রাজী ও মাহবুবা নাজরীনা জেবিনের পরিচালনায়, শিশু শিল্পী আরওয়া আনোরা রশিদের সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়। সঙ্গীতশিল্পীদের গানের সাথে নেচেগেয়ে আনন্দে মেতে উঠেন প্রাক্তনরা।

জাহাঙ্গীরনগরের মুক্তমঞ্চে পরিণত হয় রিজেন্টলেক বেঙ্কুইটিং হল। এ সময় উপস্থিত ছিলেন- রুবিনা আক্তার রেখা (১৫তম), নজরুল ইসলাম (১৫তম), আশরাফুল আলম (১৮তম), মোহাম্মদ মহিউদ্দিন টিপু (২২তম), সাইদ উদ্দিন আহমাদ (২২তম), ফারহানা ইয়াসমিন (২৫তম), মুশফিকুর রহমান ভুঁইয়া (২৬তম), বুলবুল আহমেদ (৩০তম), শফিকুজ্জামান চৌধুরী (৩০তম), রায়হানুর রহমান (৩০তম), তানজিম মাহবুব (৩৪তম), সাহাদাত হোসেন (৪১তম) প্রমুখ।

 

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102