রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

উপজেলা আ’লীগের সভাপতি ও সম্পাদককে লাঞ্চিত করলেন বেলকুচির বিদ্রোহী মেয়র

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৬৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজার বিরুদ্ধে এবার উপজেলা আ’লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা দেলখোশ আলী প্রামানিক ও সাধারণ সম্পাদক ফজলুল হক সরকারকে লাঞ্চিতের অভিযোগ উঠেছে। গত রোববার দুপুরে বেলকুচি উপজেলা হলরুমে আয়োজিত মাসিক আইনশঙ্খলা কমিটির সভায় সরকারি দলের দুই সিনিয়র নেতাকে বের করে দিতে উত্তপ্তবাক্য বিনিময় করে তাদেরকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেন আ’লীগের বিদ্রোহী মেয়র রেজা। এঘটনায় তৃণমুল আওয়ামীলীগে তুমুল ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

বেলকুচি উপজেলা আওয়ামী লীগ সুত্র জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে মাসিক সভায় ক্ষমতাশীন দলের হয়ে সভায় অংশ গ্রহন করে আসছে আমাদের শীর্ষ নেতারা। এর আগে বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ও তারা একাধিক নেতা সভায় অংশ নিত। এছাড়া প্রায় ২৬ বছর ধরে উপজেলার মাসিক সভায় উপজেলা আ’লীগের সভাপতি-সম্পাদক উপস্থিত থাকতেন। তবে বিগত উপজেলা ও পৌরসভা নির্বাচনে বেলকুচিতে দুই সহোদর আওয়ামী লীগের বিদ্রোহী হয়ে নির্বাচিত হওয়ার পর থেকে তারা কারণে অকারণে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের হুমকি ধমকি ও অপমান অপদস্ত করে আসছে। সবশেষ মাসিক সভায় উপজেলা আওয়ামীলীগের প্রবীণ দুই নেতাকে লাঞ্চিত করা হয়েছে।

এ বিষয়ে বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার জানান, দুই ভাই বিদ্রোহী মেয়র ও চেয়ারম্যান হয়ে পরিকল্পিত ভাবে আ’লীগ বিরুদ্ধে মরিয়া হয়ে নেতাদের মান ইজ্জত ধ্বংসের খেলায় মেতে উঠেছে। এর আগের একটি সভায় দুই সহোদর মিলে প্রস্তাবনা দিয়ে আ’লীগের নেতাদের সভায় উপস্থিতির উপর নিষেধাজ্ঞা জারির পায়তারা করছে। এরই অংশ হিসেবে শনিবার দুপুরে মাসিক আইনশৃঙ্খলা সভায় হুমকি ধমকি দিয়ে সভা স্থল থেকে বের হতে বলে।

এ সময় মেয়র রেজা ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে। ওই ঘটনার সময় বাইরেও শুরু হয় হট্টগোল। ঘোলাটে ও উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রনে দ্রুত পুলিশ ব্যবস্থা নেন। এসময় পুলিশের সাথেও তর্কে জড়িয়ে পড়েন রেজা।

তবে সভায় মেয়র রেজা বলেন, মাসিক সভায় আওয়ামী লীগের কেউ থাকলে, আমি সভায় থাকবো না। এছাড়া উপজেলা আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে সভা থেকে বের হয়ে যেতে বলেন রেজা। রেজার সহোদর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল সভার সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া, সদস্য সচিব ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আনিছুর রহমান। সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল।

এদিকে, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি দেলখোশ প্রামানিক বলেন, বিদ্রোহী দুই ভাই মিলে উপজেলা মাসিক সভায় আামদের লাঞ্চিত করেছে। এটা তাদের পূর্ব পরিকল্পনা। তারা দুই ভাই মিলে বেলকুচি আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

এ বিষয়ে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আনিছুর রহমান জানান, মাসিক সভায় উপস্থিতি নিয়ে কিছু কথা কাটাকাটি হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বেলকুচি থানার ওসি গোলাম মোস্তফা বলেন, আইনশৃঙ্খলা বা সমন্বয় সভায় উপস্থিত থাকা নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হকের সাথে মেয়র সাজ্জাদুল হক রেজার বাগবিতন্ডতা ও হট্টগোল হলেও শেষ পর্যন্ত অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102