সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

ম্যারাডোনা ও মেসির মধ্যে কে সেরা? কি বললেন ম্যারাডোনার ছেলে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩২৯ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: ম্যারাডোনাকে কিংবদন্তি বললেও লিওনেল মেসির নামে আগে তা জুড়তে নারাজ অনেকেই। যদিও কিছু কিছু ক্ষেত্রে ম্যারাডোনাকে ছাড়িয়ে গেছেন মেসি।

বিশ্লেষকরা আর্জেন্টাইন খুদেরাজকে এখনই কিংবদন্তিদের কাতারে দাঁড় করাতে রাজি নয়। কারণ একটিই— 

ম্যারাডোনা বিশ্বকাপ জিতিয়েছেন, মেসি জেতাতে পারেননি।  তাই এ ম্যারাডোনা-মেসিকে নিয়ে তুলনামূলক আলোচনায় যেতে আগ্রহী নন অনেকেই।

তবে কোপা আমেরিকা জয়ের পর ফের সেই তুলনার বিষয়টি আলোচনায় এসেছে।  এবারও সেই আলোচনায় যোগ দিয়েছেন ম্যারাডোনার ছেলে দিয়েগো সিনাগ্রা। যাকে দিয়েগো ম্যারাডোনা জুনিয়র হিসেবেও ডাকা হয়।

কে ইতিহাসসেরা খেলোয়াড়— ম্যারাডোনা নাকি মেসি? এ প্রশ্নের জবাবে মেসির চেয়ে নিজের বাবাকেই এগিয়ে রেখেছেন সিনাগ্রা।

সম্প্রতি আর্জেন্টাইন গণমাধ্যম দিয়ারিও স্পোর্তকে দেওয়া এক সাক্ষাৎকারে সিনাগ্রা বলেন, ‘আমার বাবার কোনো তুলনা নেই। তার সঙ্গে কাউকে তুলনা করা যায় না। তবে আমার কাছে ফুটবলের ইতিহাসে বাবার পরই মেসির অবস্থান।’

এমন জবাবে মেসির স্তুতিই গাইলেন ম্যারাডোনাপুত্র।

এমন বিব্রতকর প্রশ্নের মুখোমুখি এর আগেও হয়েছিলেন সিনাগ্রা। 

আর্জেন্টিনার জনপ্রিয় ক্রীড়াভিত্তিক গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যারাডোনা জুনিয়র বলেছিলেন, ‘দিয়েগো ছিলেন দিয়েগো আর মেসি তো মেসি। আমার বাবার সঙ্গে তুলনা করায় মেসিকে-ই অনেক ভুগতে হয়েছে। আমি মেসিকে অপছন্দ করি তা নয়। আমি তাকে ভালোবাসি। ফুটবল ইতিহাসে তার মতো আর কেউ নেই।’

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102