সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে জনগণ জবাব দেবে: আনিসুল হক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৬৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: দেশের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে জনগণ তার জবাব দেবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে- বাংলাদেশের জনগণ তার সঠিক জবাব দেবে। আমরা সবাই মুক্তিযুদ্ধের চেতনায়, বঙ্গবন্ধুর আদর্শে ঐক্যবদ্ধ থাকবো। আমাদের মধ্যে ভাগাভাগি থাকবে না। যদি নিজেদের মধ্যে ভাগাভাগি থেকে থাকে; দূর করে ফেলুন। কারণ ঐক্যবদ্ধ থাকতে হবে।

আনিসুল হক বলেন, বাংলাদেশ কিন্তু গাঙে ভেসে আসেনি। আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। বীর মুক্তিযোদ্ধারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছেন। বাংলাদেশ এ পৃথিবীর মানচিত্রে ভবিষ্যতেও বাংলাদেশ হিসেবে থাকবে।

অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূইয়া ও কসবা পৌরসভার মেয়র গোলাম হাক্কানী প্রমুখ উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102