সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

বান্দরবানে একই পরিবারের ৫ জনকে হত্যা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৪৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবানের রুমা উপজেলার গ্যালেংগা ইউনিয়নের আবু পাড়া এলাকায় একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার ভোরে এ ঘটান ঘটে।

নিহতরা হ‌লেন, ল্যাংরুই ম্রো (৬০), তার ছে‌লে রুংথুই ম্রো (৪৫), রিংরাও ম্রো (৩৫), লেংঙিন ম্রো ও মেনওয়াই ম্রো। 

জানা গেছে, রুমা উপজেলার গ্যালেংগা ইউনিয়নের আবুপাড়ার প্রধানের সঙ্গে সালিস নিয়ে এলাকাবাসীর বিরোধ চলে আসছিল। পাড়ার লোকজন ক্ষিপ্ত হয়ে পাড়াপ্রধানের বাসায় যায়। এ সময় বাকবিতণ্ডার একপর্যায়ে মারপিট শুরু হয়। এতে পাড়াপ্রধানসহ পাঁচজন নিহত হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম।

তিনি বলেন, বাবা-ছেলেসহ পাঁচ জনকে কুপিয়ে হত্যা করেছে বলে খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এরপর বিস্তারিত জানানো যাবে।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, ঘটনাস্থল দুর্গম হওয়ায় সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। পাড়া প্রধান ও তার ছেলেদের ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে শুনেছি। সেখানে যাওয়ার পর সঠিক তথ্য জানা যাবে।

রুমা উপজেরার গ্যালিংগা ইউনিয়নের চেয়ারম্যান মেনরত ম্রো বলেন, পাড়া প্রধান ও তার চার ছেলেকে কুপিয়েছে পাড়াবাসীরা। এতে পাঁচজনই মারা যান।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102