মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

সাংবাদিক রেজাউল করিম মৃধা টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সিভিক এওয়ার্ড এ ভূষিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৪৬ এই পর্যন্ত দেখেছেন

নিউজ ডেস্কঃ করোনা মহামারীর সময় জীবনের ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালনের জন্য ব্রিটেনে বাংলাদেশীদের সবার প্রিয় সাংবাদিক মোঃ রেজাউল করিম মৃধাকে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল সিভিক এওয়ার্ড সম্মানে ভূষিত করে। গতকাল বৃহস্পতিবার কাউন্সিলের টাউন হলে কাউন্সিল কর্তৃক এক অনারম্বর ও জমকালো অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে এই সিভিক এওয়ার্ড দেওয়া হয়।

এই এওয়ার্ড অনুষ্ঠানে টাওয়ার হ্যামলেট্স এর নির্বাহী মেয়র জন বিগস, স্পীকার কাউন্সিলার আহবাব হোসেন, চীফ এক্সকিউটিভ উইল তাকলেই , জিএস এ মেম্বার উমেশ দিয়াই ,লিড মেম্বার কাহার চৌধুরী, কাউন্সিলার আয়াস মিয়া সহ অন্যান্য কাউন্সিলার গণ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সিভিক এওয়ার্ড সবচেয়ে প্রেসটিজিয়াস অতি সম্মান জনক এওয়ার্ড। প্রতি বছর একটি নিরপেক্ষ বোর্ড এর মাধ্যমে সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিকতা এবং চ্যারিটি কাজের স্বীকৃতি স্বরুপ এই এওয়ার্ড মনোনয়ন করা হয়।

বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১৮ জনকে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল সিভিক এওয়ার্ড ২০২২ প্রদান করে। এর মধ্য সাংবাদিক ক্যাটাগরিতে একমাত্র মোঃ রেজাউল করিম মৃধা এই এওয়ার্ড পান।

কভিড-১৯ করোনাভাইরাস মহামারির কারনে গত দুই বছর সিভিক এওয়ার্ড অনুস্ঠিত হয়নি সেজন্য এবছর বেশী সংখ্যক গুনি মানুষকে সিভিক এওয়ার্ডে ভুষিত করা হয়।

মোঃ রেজাউল করিম মৃধা ২০১১ সালের মাঝামাঝি ইতালী থেকে স্বপরিবারে লন্ডনে আসেন এবং লন্ডনে এসে সাংবাদিক পেশায় কাজ করেন।বিলেতের বাংলা গণমাধ্যম জগতের অত্যন্ত সক্রিয় কর্মী। তিনি ‘চ্যানেল এস’ এর সিনিয়র ক্যামেরা পার্সন, বেতার বাংলার প্রেজেন্টার এবং ব্রিটবাংলার কমিউনিটি এডিটর, অনলাইনভিত্তিক এমএইচএস লন্ডন টিভিতে নিজস্ব অনুষ্ঠান ‘মৃধা শো’ উপস্থাপক ও পরিচালনা করছেন।

লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাচিত ইভেন্ট অ্যান্ড ফ্যাসেলিটিজ সেক্রেটারী হিসেবে তিনি দক্ষতা ও সাফল্যের প্রমাণ দিয়েছেন। তিনি কেরাম ও দাবা প্রতিযোগিতা, মিডিয়া কাপ ফুটবল টূর্নামেন্ট, বনভোজন, বৈশাখী আড্ডা, একুশে আমাদের চেতনায়,২৬ মার্চ উদযাপন, প্রেস ফ্রিডম ডে উদযাপন সহ ক্লাবের সকল আয়োজনে অগ্রণী ভূমিকা রেখে চলছেন।

মোঃ রেজাউল করিম মৃধা মানিকগন্জ জেলার, হরিরামপুর উপজেলার আজিম নগর ইউনিয়নের ইব্রাহিম পুর গ্রামে সম্ভ্রান্ত মৃধা পরিবারে জন্ম গ্রহন করেন। পিতা মৃত হাজী বাছের মৃধা, ৬ ভাইবোনের মধ্যে তিনি ৫ম। বর্তমানে স্বপরিবার লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে বসবাস করছেন।

ছাত্র জীবন থেকেই লেখালেখি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক হিসেবে সুনামের সাথে কাজ করে আসছেন।ঢাকা ইউনিভার্সিটির অধীনে ঢাকার সরকারি বাঙলা কলেজে অধ্যয়নরত অবস্থায় ‘দেয়াল’ পত্রিকা বের করেন। ছিলেন কলেজের বার্ষিক ম্যাগাজিনের সহ-সম্পাদক। ১৯৮৮ সালে বিএ পাশ করেন।১৯৮৯ সালে কর্মের তাড়নায় প্রবাসী হয়ে ফ্রান্স আসেন এবং ১৯৯০ সালে ইতালী প্রবাসী হন। লেখা লেখি করেছেন নিয়মিত। এছাড়া দিনকাল, চিত্রবাংলা ও সাপ্তাহিক ২০০০ এর ইতালী প্রতিনিধি ছিলেন। ছিলেন ইতালী থেকে প্রকাশিত দেশ-বিদেশ ও স্বদেশ-বিদেশ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক।২০১১ সালে ইংল্যান্ডে এসে দেশ টিভি ,বাংলা টিভি এবং ২০১৪ থেকে চ্যানেল এস-এর সাথে নিউজে কাজ করে যাচ্ছেন।

কভিড-১৯ করোনাভাইরাস মহামারির সময় সাংবাদিক হিসেবে তার ভূমিকা এবং কার্যক্রম ছিলো প্রসংশনীয়। কভিডের প্রথম থেকে আজ পর্যন্ত প্রতিদিন কভিড-১৯ করোনাভাইরাসের আপ ডেট দিয়ে আসছেন। সাথে করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য ডাক্তার সহ বিশেষজ্ঞগদের পরামর্শ, সাজেশন এবং করনীয় তুলে ধরেছেন।

কভিড-১৯ করোনাভাইরাস মহামারির লকডাউনে যখন মানুষ ঘরবন্ধী তখন সংবাদের জন্য ছুঁটে বেড়িয়েছেন। করোনায় আক্রান্ত রোগীর বাসায়, মৃত ব্যক্তির পাশে কখনো হাসপাতালে, কখনো মর্গে, কখনো জানাজায় আবার কখনো কবর স্থানে শেষ বিদায় জানাতে ছুঁটে গিয়েছেন। জনসাধারনকে নিরাপদে থাকতে উৎসাহিত করেছেন।

বিভিন্ন সংগঠনের সাথে বিভিন্ন কার্যক্রমে সহযেগিতা করা কখনো হোমলেস কিম্বা গৃহবন্ধি মানুষের পাশে এমন কি চ্যারিটি সংগঠন গুলির সাথে রাতদিন কাজ করে গিয়েছে।নিজের জীবনের ঝুঁকি নিয়েই এই করোনাভাইরাস মহামারিতে কাজ করে গেছেন।এই সকল কাজের স্বীকৃতি হিসেবে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষ থেকে তাকে সব চেয়ে সম্মান জনক সিভিক এওয়ার্ড ২০২২ তুলে দেওয়া হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102