মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

আফগানিস্তানকে সহজে হারাতে চায় বাংলাদেশ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২
  • ২১৬ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: আইসিসি সুপার লিগের অংশ আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানকে সহজ পরিকল্পনায় হারাতে চায় বাংলাদেশ। 

রোববার চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে বাংলাদেশের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ বলেন, ‘আমাদের একটি সহজ পরিকল্পনা  এবং আমরা এটি অনুসরণ করবো। আশা করি এই সহজ পরিকল্পনার মাধ্যমেই  তাদেরকে সিরিজে হারানো সম্ভব হবে।’

মিরাজের মতে, সহজ পরিকল্পনার অর্থ হল দীর্ঘদিন যাবত অনুসরন করে আসা ব্র্যান্ডের ক্রিকেট খেলা। ওয়ানডে ফরম্যাটে সব সময়ই একটি শক্তি দল বাংলাদেশ, তাই আফগানিস্তানের বিপক্ষে ফেভারিট হয়েই শুরু করবে।

মিরাজ বলেন, ‘ওয়ানডে ক্রিকেটে আমরা সব সময়ই ভালো। আমরা এই ফরম্যাটের জন্য ক্রিকেটের একটি ব্র্যান্ড সেট করেছি এবং সন্দেহ নেই, আমরা আবার এটি অনুসরণ করার চেষ্টা করবো। তবে বলছি না, আমরা সিরিজের সব ম্যাচই সব জিতবো। আমাদের প্রথম টার্গেট সিরিজ জয়, পরে দেখা যাবে কি হয়।’

আইসিসি ওয়ানডে সুপার লিগে এখন পর্যন্ত চারটি সিরিজে ১২টি ম্যাচের মধ্য আটটিতে জিতেছে বাংলাদেশ। বর্তমানে ৮০ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের পর দ্বিতীয় স্থানে রয়েছে তারা। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের তিনটি ওয়ানডে হবে আগামী ২৩, ২৫ এবং ২৮ ফেব্রুয়ারি। সবগুলো ম্যাচ শুরু সকাল ১১টায়। বাসস।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102