সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

বাধ্যতামূলক টিকা আইন কার্যকর করল অস্ট্রিয়ার সরকার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ২২৪ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: টিকা নেওয়ার বাধ্যতামূলক আইন কার্যকর করেছে অস্ট্রিয়া। আজ থেকে এই আইন কার্যকার হবে। দেশটিতে ১৮ বছরের উপরে যাদের বয়স তারা টিকা না নিলে বড় অংকের জরিমানার মুখোমুখি হবে। 

ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোনো দেশে এটি একটি নজিরবিহীন পদক্ষেপ।

এএফপির খবরে বলা হয়, অস্ট্রিয়ার পার্লামেন্টে গত ২০ জানুয়ারি এই প্রস্তাব পাশ হয়। পরে প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যান দার বেলেনের স্বাক্ষরের মধ্য দিয়ে এটি আইনে পরিণত হয়।

প্রতিবেদনে বলা হয়, সমালোচনা সত্ত্বেও সরকার এই আইন প্রয়োগের উদ্যোগ নিয়েছে। নতুন এই কঠোর আইনের বিরুদ্ধে প্রচারণাকারী ম্যানুয়েল ক্রুটগার্টনার বলেছেন, ইউরোপের আর কোনো দেশেই বাধ্যতামূলক ভ্যাকসিন নীতি চালু নেই। 

জামার্নীতে এ উদ্যোগ নিয়েও রাজনৈতিক মতবিরোধের কারণে শেষ পর্যন্ত তারা আর কার্যকার করতে পারেনি।

প্রতিবেদনে আরও বলা হয়, অস্ট্রিয়ায় টিকা না নিলে কেহ রেস্টুরেন্ট, স্টেডিয়াম ও সাংস্কৃতিক ভেনুসমূহে যেতে পারছে না। নতুন আইনের কারণে তাদেরকে জরিমানাও গুণতে হবে। জরিমানার পরিমাণ ৬৯০ থেকে ৪ হাজার ১০০ ডলার পর্যন্ত হতে পারে। তবে শর্ত হলো দুসপ্তাহের মধ্যে টিকা নিলে তাদের আর জরিমানা দেওয়া লাগবে না।

এদিকে এই আইনের বিরুদ্ধে অস্ট্রিয়ার রাস্তায় হাজার হাজার লোক বিক্ষোভ করেছে। তারা এই আইনকে কঠোর বলে দাবি করেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102