মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

যে খাবার গুলো বাড়িয়ে দেয় ক্যানসারের ঝুঁকি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ২০৯ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: বেশ কিছু খাবার ক্যানসারের আশঙ্কা বাড়িয়ে দিতে পারে। প্রতিদিনের খাদ্যা তালিকায় তেমন কোনও খাবার নেয় তো?

করোনার এই সময়ে ক্যানসার নিয়ে আলোচনা কম হয়। তার মানে এমন নয় যে ক্যানসারের আশঙ্কা কমেছে। বরং বাড়ছেই। তাই সতর্ক থাকা ছাড়া উপায় নেই।

সব সময়ে যে ক্যানসারের কারণ বোঝা যায়, তেমন নয়। তবু চিকিৎসকরা পরামর্শ দেন, জীবনধারায় কিছু বদল আনতে, যাতে খানিকটা হলেও কমে ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি।

বিশ্বের নানা দেশের গবেষকরা দেখা যায়, কয়েকটি ধরনের খাবার ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। তাই সে সব বিষয়ে বারবার সতর্ক করা হয়ে থাকে।

কোন খাবারে বাড়ে ক্যানসারের ঝুঁকি?

ভাজাভুজি: অতিরিক্ত তেলে ভাজাভুজি খেলে বাড়তে পারে ক্যানসারের ঝুঁকি। চিপ্‌স, ফ্রেঞ্চফ্রাই, বার্গার নিয়মিত খেলে এক ধাক্কায় অনেকটা বেড়ে যায় লিভার ক্যানসারের আশঙ্কা।

পোড়া খাবার: সরাসরি তন্দুরে সেঁকে নানা ধরনের কবাব থেকে রুটি বানানো হয়ে থাকে। তা খেতেও ভাল লাগে। কিন্তু এতে মাংস কিংবা রুটির গা অনেকটা পুড়ে যায়। আর সেই পোড়া অংশই বাড়াতে পারে ক্যানসারের ঝুঁকি।

মদ: মাত্রা ছাড়া মদ্যপান অনেকটা বাড়িয়ে দেয় ক্যানসারের আশঙ্কা। কোনও কোনও চিকিৎসক বলে থাকেন, ধূমপানের চেয়েও বেশি ক্ষতিকর এই অভ্যাস।

চিনি: আপাত ভাবে মিষ্টি এই জিনিসটিই নানা সমস্যার মূলে। চিকিৎসকরা জানান, চিনি যুক্ত খাবার নিয়মিত খেলে ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যেতে পারে কয়েক গুণ। সূত্র আনন্দবাজার

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102