মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

রাণীশংকৈলে ৭৬ পিছ ইয়াবাসহ আটক ২

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২
  • ২৬৮ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ৭৬ পিছ ইয়াবা ট্যাবলেট সহ মিঠুন আলী ও শাহজামাল নামে দুই যুবককে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২৫ জানুয়ারি ) দিবাগত রাত দেড়টার সময় উপজেলার দোশিয়া (রাজরাড়ী) গ্রামে ও পৌরসভার ১নং ওয়ার্ডের রাজবাড়ী ফিরোজ মার্কেট সংলগ্ন পাঁকা রাস্তার থেকে তাদেরকে আটক করা হয়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে রাণীশংকৈল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

ইয়াবা সহ আটককৃতরা হলেন রাণীশংকৈল উপজেলার দোশিয়া (রাজবাড়ী) গ্রামের এনতাজ আলীর ছেলে মিঠুন আলী (২৮) ও পশ্চিম ভান্ডারা গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে শাহ জামাল (৩০)।

আটককৃত মিঠুনের কাছ থেকে ২২ পিছ ও শাহজামালের নিকট থেকে ৫৪ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

থানা পরিদর্শক (ওসি) এসএম জাহিদ ইকবাল জানান, ৭৬ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ২জনকে হাতে নাতে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে রাণীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ২০১৮ আইনে মামলা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102