সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

চাঁপাইনবাবগঞ্জ পৌর নির্বাচনের অনিয়মকারীদের শাস্তি দাবি এমপি হারুনের

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৭ জানুয়ারি, ২০২২
  • ২৭৮ এই পর্যন্ত দেখেছেন

সংসদ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাসহ দেশের স্থানীয় সরকারের নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে দায়ীদের বিরুদ্ধে তদন্ত করে শাস্তির দাবি জানিয়েছেন বিএনপির এমপি হারুনুর রশীদ।

সোমবার (১৭ জানুয়ারি) জাতীয় সংসদে পয়েন্ট অব ওর্ডারে তিনি এ দাবি করেন তিনি। এসময় সরকার দলীয় এমপিরা তার বক্তব্যে বাঁধা দিতে থাকেন।

এমপি হারুন বলেন, স্পিকার আমাকে কথা বলার সময় দিয়েছেন, আপনারা এত অধৈর্য হচ্ছেন কেন? আমাকে কথা বলতে দিন, তা না হলে আমরা সংসতে থাকবো কেন? এরপর বক্তব্য দিয়ে সংসদ থেকে বেরিয়ে যান তিনি।

এসময় সংসদে ব্যাপক হৈহট্টোগোল হতেই থাকে, স্পিকার তাকে বক্তব্য শেষ করার আনুরোধ জানাতে থাকেন।

হারুন তার বক্তব্যে নির্বাচন কমিশন গঠনে সংবিধানের ১১৮ অনুচ্ছেদ উল্লেখ করে বলেন, এখানে সুস্পষ্টভাবে বলা আছে আইনের মধ্য থেকে রাষ্ট্রপতি একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবেন। সেখানে তিনি একজন প্রধান নির্বাচন কমিশনারসহ চারজন নির্বাচন কমিশনার থাকবেন।

ইভিএমে তার পৌরসভায় দুর্নীতি হয়েছে অভিযোগ করে তিনি প্রধান নির্বাচন কমিশনারকে এটি তদন্ত করে যারা ভোট কারচুপির সঙ্গে জড়িত তাদের শাস্তির দাবি জানান।

তিনি আগামী নির্বাচন কমিশন সংবিধান সম্মত গঠন করার দাবি জানান। কুরআনের আয়াত উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, সত্যের সঙ্গে মিথ্যাকে না মেলাতে। একটা নিরপেক্ষ ইসি গঠনে রাষ্ট্রপতিকে আহ্বান জানান তিনি।

ইভিএমে হওয়া তার নির্বাচনী ওই এলাকায় নির্বাচনে টেকনিশয়ানসহ বিভিন্ন ব্যক্তি বিভিন্ন পরিচয় দিয়ে গোপন কক্ষে প্রবেশ করেন বলে তিনি দাবি করেন।

গত ২ ডিসেম্বর চাপাইনবাবগঞ্জ পৌরসভায় নির্বাচনে চার যুগ পরে আওয়ামী লীগের মোকলেসুর রহমান বিজয়ী হন। নির্বাচনটি ইভিএমে ভোট নেওয়া হয়। এ নির্বাচনে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেন হারুন রশীদ।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102