মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

আবারো বিয়ের পিঁড়িতে তিশা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১৬ জানুয়ারি, ২০২২
  • ২৮৪ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: ছোটপর্দার অভিনেত্রী তাসনুভা তিশা আবারো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। পাত্রের নাম সৈয়দ আজগর। আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে তাদের বিয়ে। পাত্র হাইভোল্টেজ নামের একটি এজেন্সিতে কর্মরত রয়েছেন। রোববার (১৬ জানুয়ারি) গণমাধ্যমকে অভিনেত্রী নিজেই খবরটি নিশ্চিত করেছেন।

১ জানুয়ারি অভিনেত্রীর বনশ্রীর বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বাগদান সেরে নেন তারা। তিশা বলেন, আজগরের সঙ্গে আমার পরিচয় হয় ২০২০ সালের ডিসেম্বরে। প্রথমদিকে শুধু চ্যাটিং আর ফোনালাপ ছিল। সেই আলাপেই একে-অপরের প্রতি দুর্বল হয়ে পড়ি। আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে।

এর আগেও বিয়ে করেছেন তাসনুভা তিশা। শোনা যায়, তিনি আগে দুটি বিয়ে করেছেন। তবে একটির ব্যাপারে খুব একটা তথ্য পাওয়া যায় না। ২০১৪ সালের ২৮ সেপ্টেম্বর ভালোবেসে ফারজানুল হক নামের এক ব্যক্তির সঙ্গে ঘর বাঁধেন তিনি। চার বছরের মাথায় সংসারটি ভেঙে যায়। ওই সংসারে তার দুটি সন্তান রয়েছে।

তিশা জানান, আজগরের সঙ্গে সম্পর্ক শুরু হওয়ার প্রথম দিকেই এসব বিষয়ে জানিয়ে দেন। অভিনেত্রীর ভাষ্য- আমি শুরুতেই তাকে আমার সম্পর্কে সবকিছু জানাই। এরপর আমরা দুজনেই সিরিয়াস হয়ে যাই সম্পর্কে। পরিবারকে জানানোর পর তারাও সম্মতি দেন। ওর পরিবার আমাকে খুব পজিটিভলি নিয়েছেন। এজন্য আমি অনেক বেশি খুশি।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102