সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

তাপমাত্রা নেমে ৮ ডিগ্রিতে আরো কমার আভাস

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৫ জানুয়ারি, ২০২২
  • ২৯৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বৃষ্টিপাতের প্রবণতা কমায় থার্মোমিটারের পারদও নিচের দিকে নামতে শুরু করেছে। সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।আরো কমার আভাস রয়েছে।

শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা এক পূর্বাভাসে এমনটি জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান জানিয়েছেন, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে এবং বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত।

এমন অবস্থায় রোববার (১৬ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধান শুষ্ক থাকতে পারে। আর নদী অববাহিকায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে। দেশের অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশের রাতের তাপামাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। আর দিনের তাপমাত্রা বাড়বে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় এ সময় বাতাসের গতিবেগ থাকবে ৬ থেকে ১২ কিলোমিটার। মঙ্গলবার নাগাদ রাতের তাপমাত্রা আরো কমবে। বর্ধিত পাঁচদিনের আবহাওয়ায় তেমন উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই।

আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে, ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ও ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিনের মতো শনিবারও দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে গোপালগঞ্জ, মাইজদীকোর্ট, শ্রীমঙ্গল, যশোর ও পটুয়াখালীতে; ১ মিলিমিটার।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102