সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

বিপিএল ট্রফিটা নিয়ে যেন যেতে পারি: সাকিব

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৫ জানুয়ারি, ২০২২
  • ২৮৫ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: অটো চয়েজ হিসেবে অনেক আগেই সাকিব আল হাসানকে দলভূক্ত করে নিয়েছিল বরিশালের ফ্রাঞ্চাইজি ‘বরিশাল ফরচুন’। এবার আনুষ্ঠানিকভাবে সাকিব আল হাসানের হাতে দলের দায়িত্ব তুলে দিয়েছে বরিশাল। বিপিএলে বরিশাল ফরচুনের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

আজ বরিশাল ফরচুনের ম্যানেজমেন্ট অফিসেসাকিব আল হাসানদের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিসম্পন্ন করেছে বরিশাল।

সেখানেই ভিডিও বার্তা দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। সেই বার্তাতেই বরিশাল সমর্থকদের জন্য দিয়েছেন আশাব্যঞ্জক প্রতিশ্রুতি।

আশাবাদ জানিয়েছেন বিপিএল শিরোপা জয়ের। সাকিবের কাছে প্রথমে জানতে চাওয়া হয়, ফরচুন বরিশাল নিয়ে আপনার পরিকল্পনা কী?

জবাবে সালাম জানিয়ে সাকিব বলেন, ‘প্রথমেই বলতে চাই, আমি খুবই এক্সাইটেড। ফরচুন বরিশালের হয়ে এবার খেলবো। প্রথমবার বরিশালের হয়ে খেলার একটা সুযোগ। এ কারণে আমি খুবই এক্সাইটেড। চেষ্টা থাকবে আমার এবং আমার দলের সকল ক্রিকেটারের পক্ষ থেকে যেন আমরা বরিশালবাসীকে বিপিএল ট্রফিটা দিতে পারি।’

বরিশাল যাওয়ার কথা ছিল সাকিবের। কারণ বরিশালের স্থানীয় বিপিএল ভক্ত-সমর্থকরা সাকিবকে তাদের শহরে দেখতে চান। কিন্তু করোনাভাইরাস সংক্রমণের উর্ধ্বগতির কারণে বরিশাল যাওয়া হচ্ছে না দলটির অধিনায়কের। এ পরিস্থিতিতে বরিশাল ভক্ত-সমর্থকদের উদ্দেশ্য করে বার্তা দিয়েছেন সাকিব।

তিনি বলেন, ‘আন্তরিকভাবে দুঃখিত, কোভিড যেভাবে বেড়ে যাচ্ছে, তাতে সবার জন্যই বিষয়টা রিস্কি। এ কারণেই আসলে বরিশাল যাওয়া হচ্ছে না। তা নাহলে অবশ্যই যেতাম। যেতে পারলে আমারো ভালো লাগতো। আশায় ছিলাম, যেতে পারলে সবার সঙ্গে দেখা হতো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হলো না। আশা করবো দুর থেকে আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, যেন ট্রফিটা নিয়ে আপনাদের সাথে দেখা করতে যেতে পারি।’

দল নিয়ে আপনি কতটা খুশি? জানতে চাইলে সাকিব বলেন, ‘আমি দল নিয়ে খুবই খুশি। কারণ, আমাদের হাতে খুবই ভারসাম্যপূর্ণ একটি দল আছে। যদিও প্রতিটা দলই ভারসাম্যপূর্ণ, শক্তিশালী। তো আমাদেরকে আসলে মাঠেই পারফরম করতে হবে এবং সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।’

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102