মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

দুর্নীতির তথ্য পেলে তাৎক্ষণিক ব্যবস্থা: সচিব

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২
  • ২৩৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: সব সেক্টরেই দুর্নীতি প্রতিরোধে আমাদের গোয়েন্দা নজরদারি রয়েছে। আমাদের এনফোর্সমেন্ট টিম ২৪ ঘণ্টাই রেডি থাকে। যে কোনো তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা তাৎক্ষণিক তথ্য যাচাইয়ের চেষ্টা করি এবং দুর্নীতির শঙ্কা থাকলে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. মাহবুব হোসেন।

দুদক সচিব বলেন, অন্যান্য খাতের মতো সেবা খাতেও আমাদের নজরদারি অব্যাহত রয়েছে। তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে যাচাই করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। দুদকের অনুসন্ধান, তদন্ত ও অভিযান কার্যক্রম আরও বেগবান হবে। আরও জোরদার হবে।

তিনি বলেন, আমাদের টোল ফ্রি নাম্বার ১০৬। এই নাম্বারে গত ২০২০ ও ২০২১ সালে ১ লাখ ১৩ হাজার ৭৭৩টি কল এসেছে। এর মধ্যে ২ হাজার ৪৪৯টি অভিযোগ আমলে নিয়ে যথাযথ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। কেউ দুর্নীতি করলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সচিব বলেন, ২০২০ ও ২০২১ সালে দুদক ১ হাজার ৫৪টি পত্র বিভিন্ন মন্ত্রণালয়ে ও দপ্তরে পাঠিয়েছে। তথ্য সরবরাহের জন্য তাদের সময় দিতে হবে। কমিশন সেসব কার্যক্রম প্রতিনিয়ত মনিটর করছে। আমরা চিঠি দিয়েই চুপ করে বসে রয়েছি- বিষয়টি এমন নয়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর কাছে যেসব তথ্য-উপাত্ত চাওয়া হয়েছে, সেগুলো তিনি দুদকে জমা দিয়েছেন। কমিশনের কর্মকর্তারা সেসব কাগজপত্র পরীক্ষা করছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102